কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ মে ২০২৪, ০৩:০৪ পিএম
আপডেট : ০৮ মে ২০২৪, ০৪:০৩ পিএম
অনলাইন সংস্করণ

আমিরাতে ড্রাইভারের ভুলে শিশুর মৃত্যু, চালককে ক্ষমা বাংলাদেশি বাবার

ছবি : প্রতীকী
ছবি : প্রতীকী

মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে ড্রাইভারের ভুলে গাড়িতে আটকা পড়ে এক বাংলাদেশি শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৬ মে) আরব আমিরাতের শারজাহতে এ ঘটনা ঘটে। সাত বছর বয়সী শিশুটি স্কুলে যাওয়ার জন্য গাড়িতে উঠেছিল। তবে এ ঘটনায় চালককে ক্ষমা করে দিয়েছেন শিশুটির বাবা।

মঙ্গলবার (৭ মে) মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, ড্রাইভারের খেয়ালের ভুলে একটি শিশু স্কুলে যাওয়ার গাড়িতে আটকা পড়ে শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছে।

পুলিশ জানিয়েছে, আল শাহবা এলাকায় গাড়ির ভেতরে একটি শিশু মারা গেছে বলে তারা একটি রিপোর্ট পায়। পরে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেছে তারা।

গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, শিশুটির বাবা-মা তার সন্তানদের স্কুলে নিয়ে যাওয়ার জন্য একজন মহিলা চালককে চুক্তিবদ্ধ করেছিলেন। প্রতিদিনের মতো সেদিনও তারা স্কুলের জন্য রওনা হয়। কিন্তু স্কুলে পৌঁছালে ৭ বছরের শিশুটি ছাড়া সবাই গাড়ি থেকে নেমে পড়ে।

চালক গাড়িটি স্কুলের পাশে পার্ক করেন এবং ভেতরে কেউ রয়ে গেছে কি না সেটা খেয়াল না করেই গাড়ি লক করে দেন।

স্কুলের ছুটির সময় চালক যখন গাড়িতে ফিরে আসেন তিনি শিশুটিকে গাড়ির ভেতরে অচেতন অবস্থায় দেখতে পান। শিশুটিকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। তবে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।

গালফ নিউজ বলছে, ঘটনাটির তদন্ত করছে ওয়াসিত থানা পুলিশ। পুলিশ বলেছে, ছেলেটির বাবার ‘ক্ষমা এবং ছেলের মৃত্যুর কারণ হিসেবে তাকে ড্রাইভারকে অভিযুক্ত করতে না চাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়নি; তবে নিয়মমাফিক ড্রাইভারকে অন্য কোথাও ভ্রমণে যেতে নিষেধ করা হয়েছে।

ঘটনাটির পর শিশুদের স্কুলে আনা-নেওয়ার জন্য লাইসেন্সবিহীন ড্রাইভারদের চুক্তিবদ্ধ করার বিপদ সম্পর্কে শিক্ষার্থীদের অভিভাবকদের সতর্ক করেছে শারজাহ পুলিশ জেনারেল কমান্ড। নিরাপত্তা পদ্ধতি সম্পর্কে এই ধরনের চালকদের অজ্ঞতার কারণে এগুলো শিশুদের জীবনের জন্য গুরুতর ঝুঁকি তৈরি করে বলে সতর্ক করেছে পুলিশ।

পরিবর্তে শিশুদের পরিবহনের জন্য নির্দিষ্ট স্কুল বাসগুলো ব্যবহার করতে অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে। কারণ এই ধরনের বাসগুলো শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও সুরক্ষিত এবং কর্তৃপক্ষ এসব বাসগুলোর নিরাপত্তার বিষয়ে সর্বদা খেয়াল রাখে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

১০

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

১১

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

১২

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

১৩

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

১৪

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

১৫

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

১৬

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

১৭

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

১৮

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

১৯

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

২০
X