শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:১৬ পিএম
আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

গ্রিনল্যান্ডে দূতাবাস খুলল প্রথম ইইউ দেশ

গ্রিনল্যান্ডে প্রথম ইইউ দেশের দূতাবাস | ইতিহাস গড়ল ফ্রান্স
গ্রিনল্যান্ডে কানাডা ও ফ্রান্সের দূতাবাস চালু। ছবি : সংগৃহীত

গ্রিনল্যান্ডে নতুন ইতিহাস গড়ছে ফ্রান্স। দেশটি প্রথম গ্রিনল্যান্ডে ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশ হিসেবে দূতাবাস চালু করেছে। শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) গ্রিনল্যান্ডের রাজধানী নুকে ফ্রান্সের কনসাল জেনারেল হিসেবে জ্যাঁ-নোয়েল পোয়রিয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন।

তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, গ্রিনল্যান্ডে পৌঁছে দায়িত্ব গ্রহণের মাধ্যমে নুকে ফ্রান্সের প্রথম কনস্যুলেট জেনারেলের কার্যক্রম শুরু হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ২০২৫ সালের জুনে গ্রিনল্যান্ড সফরের সময় প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ যে ঘোষণা দিয়েছিলেন, তার ধারাবাহিকতায় ইউরোপ ও পররাষ্ট্রবিষয়ক মন্ত্রণালয় তাদের কনস্যুলার নেটওয়ার্ক সম্প্রসারণ করছে। এর মাধ্যমে ফ্রান্স ইউরোপীয় ইউনিয়নের প্রথম দেশ হিসেবে গ্রিনল্যান্ডে কনস্যুলেট জেনারেল স্থাপন করেছে।

নতুন কনসাল জেনারেল গ্রিনল্যান্ডে বসবাসরত ফরাসি নাগরিকদের সেবা দেওয়ার পাশাপাশি গ্রিনল্যান্ডের সঙ্গে ফ্রান্সের সাংস্কৃতিক, বৈজ্ঞানিক ও অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদারে কাজ করবেন বলে জানানো হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় আরও উল্লেখ করেছে, ফ্রান্স, ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও একাধিক গুরুত্বপূর্ণ যৌথ প্রকল্প রয়েছে। একই সঙ্গে ডেনমার্কের ভৌগোলিক অখণ্ডতার প্রতি ফ্রান্সের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়েছে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি গ্রিনল্যান্ডের ওপর মার্কিন নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার বিষয়ে নতুন করে আগ্রহ দেখান। তিনি রাশিয়া ও চীনের সঙ্গে সম্পর্কিত জাতীয় নিরাপত্তার উদ্বেগের কথা উল্লেখ করেন এবং ডেনমার্কের এই স্বায়ত্তশাসিত অঞ্চল দখলের বিরোধিতা করলে ইউরোপীয় দেশগুলোর ওপর নিষেধাজ্ঞা আরোপের হুমকিও দেন।

তবে দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ফাঁকে ন্যাটোর মহাসচিব মার্ক রুটের সঙ্গে বৈঠকের পর ট্রাম্প ওই হুমকি প্রত্যাহার করেন। তিনি জানান, গ্রিনল্যান্ড ও বৃহত্তর আর্কটিক অঞ্চলকে ঘিরে একটি চুক্তির কাঠামো তৈরি হয়েছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখপ্রকাশ করা: রাশেদ খাঁন

রাজধানীতে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

সাহাবুদ্দিনসহ যেসব রাষ্ট্রপতি মেয়াদ শেষ করতে পারেননি

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

১০

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

১১

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১২

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

১৩

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

১৪

ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা

১৫

বিশ্বকাপের যে ব্যতিক্রম তালিকায় সবার উপরে এমবাপ্পে

১৬

রাশিয়া-চীনকে ইরানে অস্ত্র সরবরাহ না করার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

১৭

মেসির বিদায় হবে আর্জেন্টিনায়, পরিকল্পনায় ‘বিশেষ’ ম্যাচ

১৮

শীর্ষ মাদক কারবারি সীমা গ্রেপ্তার, পলাতক স্বামী ‘প্লাস্টিক ফারুক’

১৯

স্পেনকে শিরোপা জেতানোর পরই বড় দুঃসংবাদ পেলেন বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী নায়ক

২০
X