কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ জুলাই ২০২৬, ০৩:১৯ পিএম
আপডেট : ১২ জুলাই ২০২৬, ০৩:২৩ পিএম
অনলাইন সংস্করণ

টরন্টোর সড়ক উৎসবে গোলাগুলি, নিহত ২

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

কানাডার টরন্টো শহরের জনপ্রিয় সড়ক উৎসবে গোলাগুলিতে অন্তত দুইজন নিহত এবং আরও চারজন গুরুতর আহত হয়েছেন। শনিবার (১১ জুলাই) স্থানীয় সময় এ ঘটনা ঘটে। খবর সিবিএস নিউজের।

টরন্টো পুলিশের উপপ্রধান ফ্র্যাংক বারেডো বলেন, এটি একক হামলাকারীর ঘটনা নয়; বরং কয়েকজনের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে।

মিডটাউন টরন্টোতে অনুষ্ঠিত জনপ্রিয় লাতিন সাংস্কৃতিক উৎসব 'সালসা অন সেন্ট ক্লেয়ারে' গোলাগুলির ঘটনাটি ঘটে। প্রতিবছর আয়োজিত এই উৎসবে হাজারো মানুষ অংশ নেন।

পুলিশ জানায়, ঘটনাস্থলে পৌঁছে ছয়জনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। তাদের মধ্যে দুজন ঘটনাস্থলেই মারা যান। আহত চারজনকে হাসপাতালে নেওয়া হয়েছে এবং তাদের অবস্থা গুরুতর।

পুলিশের ভাষ্য, কী কারণে গোলাগুলি শুরু হয়েছিল, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থল থেকে দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।

প্রায় ১৩ হাজার মানুষ উৎসবে উপস্থিত ছিলেন। পুলিশ তিনটি পৃথক অপরাধস্থল চিহ্নিত করেছে। তবে কত রাউন্ড গুলি ছোড়া হয়েছে বা কতজন হামলায় জড়িত ছিল, তা এখনও জানা যায়নি।

এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। তদন্ত চলছে।

ঘটনার পর অন্টারিওর প্রিমিয়ার ডাগ ফোর্ড সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শোক প্রকাশ করে জানান, এই অর্থহীন সহিংসতায় তিনি মর্মাহত। দায়ীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের আন্দোলনে অচল দিনাজপুরের সড়ক ও রেল যোগাযোগ

মাদকসহ ইউপি সদস্য গ্রেপ্তার

পিতা-মাতার জন্য ৪টি সুন্দর দোয়া

দ্য ইকোনমিস্টের প্রতিবেদন / অং সান সু চি মারা গেছেন?

সংসদে প্রশ্নোত্তর দিয়ে তারপর ইন্টারভিউ দিব, পদত্যাগের প্রশ্নে শিক্ষামন্ত্রী

নতুন মোবাইল ব্যাংকিং অ্যাপ ‘ব্যাংক এশিয়া জেন’ উদ্বোধন

চট্টগ্রামে বন্যায় লক্ষাধিক পশুপাখির মৃত্যু

মাত্র ৯৮ হাজার টাকায় হজযাত্রী পরিবহন করতে চায় ইউএস-বাংলা

মুসলিম পুরুষদের আত্মবিশ্বাস বাড়ানোর কার্যকর ১০ উপায়

শিক্ষক নিয়োগ ব্যবস্থার সংস্কারের আহ্বান অধ্যাপক কামরুল হাসান মামুনের

১০

ঢাবিতে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে বিক্ষোভ, নিরাপত্তা বেষ্টনী অতিক্রমের চেষ্টা

১১

ব্যাংককে বারে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ৩০

১২

ক্যাম্পাসে ধূমপান নিষিদ্ধ / সোহরাওয়ার্দী কলেজের রান্নাঘরের পাশে সিগারেটের ছড়াছড়ি

১৩

কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে মিয়া গোলাম পরওয়ারের স্বাক্ষর

১৪

তিন দফা দাবিতে মিছিল নিয়ে শিক্ষা বোর্ড যাচ্ছেন একদল শিক্ষার্থী

১৫

ইরানের কেশম দ্বীপের কাছে ২ জাহাজের সংঘর্ষ

১৬

ফ্রান্স-স্পেন লাইভ ম্যাচ, মোবাইলে দেখবেন যেভাবে

১৭

এমসি কলেজে তরুণী ধর্ষণ, ১ জনকে মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন ৩

১৮

২ জেলায় চাকরি দেবে আরএফএল, পাবেন বিভিন্ন সুবিধা

১৯

‘চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে পরীক্ষা চলবে’ 

২০
X