কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৪, ১২:০৫ পিএম
অনলাইন সংস্করণ

রাইট টু ফ্রিডমের নতুন নির্বাহী পরিচালক জন ড্যানিলয়েচ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ভিত্তিক দক্ষিণ এশিয়া বিষয়ক অন্যতম মানবাধিকার সংস্থা রাইট টু ফ্রিডমের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক হিসেবে সংস্থাটির বোর্ড মেম্বার জন ড্যানিলয়েচকে মনোনীত করা হয়েছে।

শনিবার (১৬ নভেম্বর) সংস্থাটির প্রেসিডেন্ট অবসরপ্রাপ্ত অ্যাম্বাসেডর উইলিয়াম বি মাইলাম স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এর আগে এই পদে দায়িত্ব পালন করেছেন মেক্সিকোতে বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের রাষ্ট্রদূত হিসেবে মুশফিকুল ফজল আনসারী যোগ দেওয়ায় এখন থেকে সেই পদে দায়িত্ব পালন করবেন সাবেক মার্কিন কূটনীতিক জন ড্যানিলয়েচ।

বিবৃতিতে রাইট টু ফ্রিডমের প্রেসিডেন্ট বলেন, মুশফিকুল ফজল আনসারী দীর্ঘ পাঁচ বছর প্রতিষ্ঠাকালীন নির্বাহী পরিচালক হিসেবে রাইট টু ফ্রিডমে কাজ করেছেন। এই সংস্থার প্রতি তার অবদান অনন্য। কিন্তু বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের রাষ্ট্রদূত হিসেবে তিনি নিয়োগ পেয়ে রাইট টু ফ্রিডম থেকে পদত্যাগ করেছেন।

বিবৃতিতে উইলিয়াম বি মাইলাম আরও বলেন, আমাদের সম্মিলিত সিদ্ধান্ত অনুযায়ী বর্তমান বোর্ড মেম্বার জন ড্যানিলয়েচকে ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। জন যুক্তরাষ্ট্রের একজন সফল কূটনীতিক। বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন দেশে তিনি ডেপুটি চিফ অব মিশন হিসেবে কাজ করেছেন। আশা করি, তার মাধ্যমে আরও অনেক দূর এগিয়ে যাবে রাইট টু ফ্রিডম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১০

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১১

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১২

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৩

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১৪

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৫

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৬

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

১৭

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

১৮

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

১৯

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

২০
X