কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ মে ২০২৬, ১০:১০ পিএম
অনলাইন সংস্করণ

খাদ্য সংকটে পড়তে যাচ্ছে গোটা বিশ্ব 

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

বিশ্বজুড়ে বড় ধরনের খাদ্য সংকটের আশঙ্কা তৈরি হচ্ছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) প্রধান অর্থনীতিবিদ ম্যাক্সিমো তোরেও।

তিনি জানান, ‘হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ায় বৈশ্বিক সার সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। যুদ্ধ শুরুর পর থেকে সার পরিবহন প্রায় বন্ধ থাকায় উৎপাদন খরচ বেড়েছে। এর ফলে ফসলের ফলন ৩০ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে।’

আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তোরেও বলেন, ‘পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। কারণ আমরা এখন ফসলের মৌসুমের সঙ্গে প্রতিযোগিতায় পড়েছি।’ তিনি উল্লেখ করেন, ‘এশিয়ার কিছু দেশে ফসল উৎপাদনের মৌসুম ইতোমধ্যেই শেষ হয়ে গেছে। ফলে সেখানে ক্ষতির আশঙ্কা বেশি।’

তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের মতো বড় কৃষিপণ্য রপ্তানিকারক দেশগুলো গম ও ভুট্টার পরিবর্তে নাইট্রোজেনসমৃদ্ধ ফসল যেমন, সয়াবিনের দিকে ঝুঁকতে পারে। পাশাপাশি জ্বালানির দাম বাড়ায় অনেক কৃষক জৈব জ্বালানি উৎপাদনের দিকেও মনোযোগ দিতে পারেন।’

এদিকে ইতোমধ্যেই গম ও সয়াবিনের দাম বাড়তে শুরু করেছে। তোরেওর আশঙ্কা, বছরের দ্বিতীয়ার্ধে পরিস্থিতি আরও খারাপ হবে। আগামী বছর দ্রব্যমূল্য উল্লেখযোগ্য হারে বেড়ে যেতে পারে।

তিনি বলেন, ‘খাদ্যদ্রব্যের দাম শুধু কৃষিপণ্যের ওপর নির্ভর করে না। এর সঙ্গে জ্বালানির দামও জড়িত। ফলে খাদ্য মূল্যস্ফীতিও বাড়বে।’

সবশেষে তিনি সতর্ক করে বলেন, ‘এ সংকট ধীরে ধীরে তৈরি হচ্ছে। সময় যত যাচ্ছে, পরিস্থিতি ততই খারাপের দিকে যাচ্ছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খামেনির জানাজায় অংশ নিতে ইরানে গেলেন যারা

কমলো এলপি গ্যাসের দাম

দুদকের মহাপরিচালক হলেন অতিরিক্ত সচিব মোহাম্মদ মনিরুল ইসলাম

‘তুমি পারবে প্রিয়া’ স্বামীর সেই বিশ্বাসেই বিসিএস ক্যাডার শাহনাজ

হরমুজ প্রণালি যুক্তরাষ্ট্রের খেলার মাঠ নয়, কড়া বার্তা ইরানের

বিশ্বকাপের উন্মাদনায় ফুটবল-রঙে সাজানো বিশেষ ‘ইত্যাদি’

রিজার্ভ চুরির প্রতিবেদন পেছালো ৯৬ বার

১০২ তলা ভবনের চূড়ায় উঠে বিয়ের প্রস্তাব, যুগল গ্রেপ্তার

মিলার অপ্রকাশিত অধ্যায় প্রকাশ হবে আগামীকাল

সালাহউদ্দিন আহমদসহ নতুন দায়িত্ব পেলেন ৫ মন্ত্রী

১০

জার্মানির হাসপাতালে ভয়াবহ আগুন, নিহত ২

১১

শিক্ষক নিয়োগ নিয়ে বড় সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

১২

ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে ফুয়াদের মন্তব্য কুরুচিপূর্ণ ও ইতিহাসবিরোধী: রিপন

১৩

বাংলাদেশের জ্বালানি ভবিষ্যতের জন্য যে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োজন, সে পথেই গবেষক আজম খান

১৪

ঝিনাইদহে কাঁঠালের বাম্পার ফলন, বাজারে মিলছে না ন্যায্যমূল্য

১৫

দুবাই থেকে আসা বিমানের কার্গো হোলে ৪৫ কোটি টাকার স্বর্ণ!

১৬

‘নজরুল বর্ষ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৭

৪৮ বছরের আক্ষেপ ৮ বছরেই দুবার মেটালো বেলজিয়াম

১৮

সাভারের ভাকুর্তায় সিসা পোড়ানো তিনটি খোলা ভাট্টি উচ্ছেদ করেছে পরিবেশ অধিদপ্তর

১৯

দেশের অভ্যন্তরীণ বিষয়ে প্রতিবেশীদের হস্তক্ষেপ চাই না: চিফ হুইপ

২০
X