কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৪, ১০:২৯ এএম
আপডেট : ০৩ এপ্রিল ২০২৪, ১০:৩০ এএম
অনলাইন সংস্করণ

তাইওয়ানে শক্তিশালী ভূমিকম্পে নিহত ৪

তাইওয়ানে শক্তিশালী ভূমিকম্প। ছবি : সংগৃহীত
তাইওয়ানে শক্তিশালী ভূমিকম্প। ছবি : সংগৃহীত

তাইওয়ানে ৭ দশমিক ৪ মাত্রায় শক্তিশালী ভূমিকম্পের ঘটনা ঘটেছে। এতে চারজন নিহত হয়েছেন বলে জানা গেছে। আহত হয়েছেন আরও ৫৭ জনের মতো।

স্থানীয় ফায়ার সার্ভিস থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। বলা হয়েছে ভূমিকম্পের ফলে কেন্দ্রের সবচেয়ে কাছের শহর হুয়ালিয়েনে একাধিক ভবন ধসে পড়ে, যেখানে উদ্ধার কাজ চলছে।

বুধবার (৩ এপ্রিল) সকালে দেশটির পূর্ব উপকূলে এ ভূমিকম্প আঘাত আনে। ভূমিকম্পের পর তাইওয়ান, ফিলিপাইন ও জাপানে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। খবর বিবিসির।

এ প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, শক্তিশালী এ ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল তাইওয়ানের হুয়ালিয়েন শহরের ১৮ কিলোমিটার দক্ষিণে। ভূপৃষ্ঠের ৩৪ দশমিক ৮ কিলোমিটার গভীরে এর উৎপত্তি বলে জানানো হয়।

জানা যায়, গত ২৫ বছরের মধ্যে তাইওয়ানে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প ছিল এটি। এর আগে ১৯৯৯ সালের সেপ্টেম্বরে তাইওয়ানে ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত আনে। তাতে ২ হাজার ৪০০ মানুষের মৃত্যু হয়।

এক জরুরি বার্তায় জানানো হয়, ভূমিকম্পের কারণে সুনামি আঘাত হানতে পারে। তাইওয়ানে এর প্রভাব পড়তে পারে। উপকূলীয় এলাকার লোকজনকে সতর্ক থাকতে বলা হচ্ছে।

অন্যদিকে জাপানের দক্ষিণাঞ্চলের দ্বীপগুলোতেও সুনামি সতর্কতা দিয়েছে দেশটির আবহাওয়া দপ্তর। তাদের সতর্ক বার্তায় বলা হয়েছে, তাইওয়ানের কাছে মিয়াকোজিমা দ্বীপসহ জাপানের কয়েকটি দ্বীপে শিগগিরই ১০ ফুট উচ্চতার সুনামি আঘাত হানতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাঁচ কিংবদন্তির স্মৃতির আসর

১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা, স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা

নিউইয়র্কে আর্জেন্টিনা ও আলজেরিয়ার সমর্থকদের সংঘর্ষ

খিলগাঁওয়ে উচ্ছেদ অভিযানে ৪ ব্যবসায়ীকে জরিমানা

গাজীপুরে বিনামূল্যে ডেঙ্গু শনাক্তকরণ কিট বিতরণ

আবিদ রাজ্জাকের কবিতা : নির্বাসিত একজন

যে কারণে ইরানের ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রে নিতে চান ট্রাম্প

কেরানীগঞ্জে সপ্তাহব্যাপী অভিযানে চোর-ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৭৪১

জামায়াত নেতাকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা, রহস্য উন্মোচন

ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার 

১০

জিআই সনদ পেল মানিকগঞ্জের ঐতিহ্যবাহী হাজারী গুড়

১১

পিছিয়ে পড়া চা শ্রমিকদের ব্যাপারে কথা বলবেন প্রধানমন্ত্রী

১২

আর্জেন্টিনার সমর্থককে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরানোয় থানায় অভিযোগ

১৩

আইডিআরএর প্রথম নারী চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন

১৪

একই পরিবারে যুবদল, এনসিপি ও যুবলীগের তিন নেতা

১৫

আইডা অ্যাওয়ার্ডসে বিশ্বমঞ্চে বাংলাদেশের গৌরব শুভ্র ও রিমন

১৬

টেক্সটাইল খাতে বৈশ্বিক কমপ্লায়েন্স ও টেকসই উৎপাদনে দক্ষতা বাড়াতে বিইউবিটিতে সেমিনার

১৭

নিউইয়র্কের টাইমস স্কয়ারে গুলি, গ্রেপ্তার অর্ধশতাধিক

১৮

মাদ্রাসা শিক্ষকদের বেতন দিন, সংসদে প্ল্যাকার্ড তুললেন এমপি

১৯

ভারতে যাচ্ছে রাজ রিপার প্রথম সিনেমা 'ময়না'

২০
X