কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৪, ১০:০৭ পিএম
আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৪, ১০:২৮ পিএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রকে পাকিস্তানের হুঙ্কার

পাকিস্তানের পরমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে কোনো আপস করা হবে না বলে জানান প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। ছবি : সংগৃহীত
পাকিস্তানের পরমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে কোনো আপস করা হবে না বলে জানান প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। ছবি : সংগৃহীত

মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে পরমাণু কর্মসূচি চালিয়ে যাওয়ার দৃঢ় অবস্থান ব্যক্ত করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। তিনি বলেন, পাকিস্তানের পরমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি সম্পূর্ণভাবে প্রতিরক্ষামূলক উদ্দেশ্যে এবং এসব নিয়ে কোনো আপস করা হবে না।

সোমবার (২৪ ডিসেম্বর) পাকিস্তানের সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, মন্ত্রিসভার এক বৈঠকে শেহবাজ শরিফ মার্কিন নিষেধাজ্ঞার প্রসঙ্গে এসব মন্তব্য করেন। তিনি বলেন, পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি শুধু দেশের নিরাপত্তা রক্ষার জন্য। আমরা এসব অস্ত্র আগ্রাসনের জন্য ব্যবহার করব না।

তিনি আরও বলেন, মার্কিন নিষেধাজ্ঞার কোনো যৌক্তিকতা নেই। পাকিস্তানের পরমাণু কর্মসূচির ওপর যুক্তরাষ্ট্রের পদক্ষেপের বৈধ কোনো কারণ নেই। শেহবাজ শরিফ জানিয়ে দেন, পাকিস্তানের পরমাণু কর্মসূচি দেশের ২৪ কোটি মানুষের পছন্দ এবং এটি তাদের ঐক্যবদ্ধ সিদ্ধান্ত।

পাকিস্তান সম্প্রতি যুক্তরাষ্ট্রের সামরিক ও পারমাণবিক সম্পর্কিত কিছু প্রতিষ্ঠান এবং সংস্থার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের পর এই মন্তব্য করেছেন। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ও এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে।

এ ছাড়া, গত সপ্তাহে যুক্তরাষ্ট্র পাকিস্তানের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র কর্মসূচির সাথে সম্পর্কিত ৪টি পাকিস্তানি সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। মার্কিন পররাষ্ট্র দফতর জানিয়েছে, এই নিষেধাজ্ঞার উদ্দেশ্য পাকিস্তানের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র কর্মসূচির বিস্তারকে সীমিত করা।

পাকিস্তান এ অভিযোগ অস্বীকার করে এবং যুক্তরাষ্ট্রের দ্বৈত নীতি নিয়ে প্রশ্ন তুলেছে। ইসলামাবাদ বলছে, তাদের পরমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি সম্পূর্ণভাবে দেশের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এবং তা কোনো আগ্রাসনের উদ্দেশ্যে নয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে আহত সেই তরুণের মৃত্যু

শিবির নেতাকে ছুরিকাঘাতে খুন

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার মুখোমুখি হতে পারে কেপ ভার্দে

মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী

বিয়ের দাবিতে ১৮ দিন ধরে অবস্থান তরুণীর, অন্য মেয়েকে ঘরে তুললেন প্রেমিক

যে শহর কাঁদিয়েছিল ম্যারাডোনাকে, সেখানেই মেসির প্রতিশোধের মিশন

বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান

ডিজেলের দাম কমাচ্ছে মালয়েশিয়া

৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির রোডম্যাপে একমত যুক্তরাষ্ট্র ও ইরান

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

১০

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপে চমক দেখাল মিসর

১১

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

১২

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

১৩

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচগেট

১৪

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

১৫

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

১৬

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

১৭

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

১৮

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১৯

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

২০
X