কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৫, ০১:৫৭ পিএম
আপডেট : ২৮ আগস্ট ২০২৫, ০২:০০ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানের পাঞ্জাবে ভয়াবহ বন্যায় মৃত্যু ১৫

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে ভয়াবহ বন্যায় অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। শতদ্রু, রাভি ও চেনাব নদীর পানি বৃদ্ধি পেয়ে বহু এলাকা ডুবে গেছে। এতে হাজার হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন এবং লাখ লাখ একর জমির ফসল নষ্ট হয়েছে।

ভারত থেকে বাঁধের পানি ছাড়ার পর ভারী বর্ষণে নদীগুলো ফুলেফেঁপে উঠে চারপাশ প্লাবিত করে। এখন বন্যা দক্ষিণ পাঞ্জাবেও ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

সরকার বন্যাদুর্গত এলাকায় সেনাবাহিনী মোতায়েন করেছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোর মধ্যে আছে শিয়ালকোট, নারওয়াল, হাফিজাবাদ, সারগোদা, লাহোর, কাসুর, ওকারা, গুজরানওয়ালা ও ফয়সালাবাদ।

কর্তৃপক্ষ জানিয়েছে, জুনে বর্ষা শুরু হওয়ার পর থেকে পাকিস্তানে মোট ৮০২ জনের মৃত্যু হয়েছে, এর অর্ধেকই এই আগস্ট মাসে। শুধু পাঞ্জাবেই ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ৬ লাখ ছাড়িয়েছে। জাতিসংঘ বলেছে, এ বছর বর্ষাকালে পাকিস্তানে মৃত্যুর সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় তিনগুণ বেশি। সূত্র : দ্য ডন

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা

মেক্সিকোতে সশস্ত্র হামলায় মেয়র নিহত

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ইন্টিগ্রেটিভ মেডিসিনের অধ্যাপক হিসেবে যোগ দিলেন প্রফেসর ড. মজিবুল হক

তুরস্কের অঘটনে অস্ট্রেলিয়ার ঐতিহাসিক জয় 

আত্মসমর্পণ করতে সিরাজগঞ্জ যাচ্ছেন আমির হামজা

খুলনায় ফজরের নামাজের সময় মসজিদে ঢুকে গুলি, আহত ২

মহারাষ্ট্রে একই পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধার

ডেমোক্র্যাটদের সমালোচনা / আজকের চুক্তি মোজতবা খামেনির কাছে ট্রাম্পের আত্মসমর্পণ

ঘরে ঢুকে নৃশংসভাবে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী?

নবম পে-স্কেলে সুখবর: দ্বিগুণ হচ্ছে পেনশন, বাড়ছে বিভিন্ন ভাতা

১০

রামিসা হত্যা মামলা / মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ আসামির জেল আপিল শুনানির জন্য গ্রহণ করলেন হাইকোর্ট

১১

বেদে পল্লীতে এসি-সিসি ক্যামেরা লাগিয়ে মাদক ব্যবসায়ীর রাজকীয় জীবনযাপন

১২

উদ্বোধনী ম্যাচে ড্র, ব্রাজিলের জন্য বড় অশনি সংকেত!

১৩

কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশ পরিদর্শক প্রত্যাহার

১৪

প্রাথমিকের পরীক্ষায় ফি নির্ধারণ

১৫

নোয়াখালীতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিল ছাত্রলীগ

১৬

নেইমারের সেই জার্সি পরেই মাঠে ছিলেন সাকিব

১৭

নলকূপ বসাতে গিয়ে ২ শ্রমিকের মৃত্যু

১৮

মমেক হাসপাতালে হাম ও হাম উপসর্গে শিশু মৃত্যু বেড়ে ৫১

১৯

সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত

২০
X