বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৫, ০৮:৫৩ পিএম
আপডেট : ০২ অক্টোবর ২০২৫, ০৯:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

বিক্ষোভে উত্তাল কাশ্মীর, পাকিস্তানি বাহিনীর সঙ্গে সংঘর্ষ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে চার দিন ধরে সহিংস বিক্ষোভ চলছে। এতে কমপক্ষে আটজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার পাকিস্তানি কর্মকর্তারা রয়টার্সকে এ তথ্য জানান।

সোমবার আঞ্চলিক রাজধানী মুজাফফরাবাদে নিকটবর্তী শহরগুলোর হাজার হাজার মানুষ জড়ো হন। ওই বিক্ষোভে বাধা দেওয়াকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষ শুরু হয়। কিন্তু কর্তৃপক্ষ তখন থেকে এই অঞ্চলে ফোন সংযোগ এবং ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দিয়ে বহির্বিশ্বে খবর চাপা দেয়। রয়টার্স বলছে, আন্তর্জাতিক সম্প্রদায় বিক্ষোভের পূর্ণ মাত্রা সম্পর্কে এখনো পর্যন্ত সীমিত তথ্য পেয়েছে। সেখানে ঠিক হচ্ছে তা বিস্তারিত বলা মুশকিল।

কাশ্মীরের নিয়ন্ত্রণ পাকিস্তান ও ভারতের মধ্যে বিভক্ত। ১৯৪৭ সালে দুই দেশের স্বাধীনতার পর থেকে এই অঞ্চলটি ঘিরে বিতর্ক এবং সংঘাত চলে আসছে।

মুজাফফরাবাদের কিছু ছবি প্রকাশ করে রয়টার্স। সেখানে দেখা যায়, বুধবার একটি সেতুতে দাঙ্গা পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করছে। এ সময় তাদের বেশ মারমুখী মনে হচ্ছিল।

ইসলামাবাদের দুই নিরাপত্তা কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, এখন পর্যন্ত তিন পুলিশ এবং পাঁচজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। কর্মকর্তারা জানিয়েছেন, সোমবার থেকে বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে বিক্ষোভকারী এবং পুলিশের মধ্যে সংঘর্ষ এখনো থামেনি।

কর্মকর্তারা এবং পাকিস্তানি টিভির প্রতিবেদন অনুসারে, বিক্ষোভের প্রতিক্রিয়ায় ব্যবসা, স্কুল এবং পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। গত চার দিন ধরে এই অঞ্চলের বেশিরভাগ অংশ স্থবির। এদিকে সহিংস বিক্ষোভে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ উদ্বিগ্ন। তিনি চলমান সংঘর্ষ নিরসনের জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে একটি কমিটি গঠন করেছেন।

সংঘর্ষের তদন্তের জন্য রাজনীতিবিদদেরও একটি কমিটি গঠন করেছেন শাহবাজ। বিক্ষোভকারীদের আলোচনায় বসার আহ্বান জানিয়ে তার কার্যালয় থেকে এক বিবৃতি জারি করা হয়েছে। তিনি বলেন, সরকার আমাদের কাশ্মীরি ভাইদের সমস্যা সমাধানে সর্বদা প্রস্তুত।

কমিটির সদস্য পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল বলেছেন, আশা করি আলোচনার মাধ্যমে এই সমস্ত সমস্যা সমাধান করব।

কাশ্মীরের নাগরিক অধিকার গোষ্ঠীগুলোর একটি জোটের নেতৃত্বদানকারী শওকত নওয়াজ মীর বিক্ষোভের আগে বলেছিলেন, আয়োজকরা এই অঞ্চলের রাজনীতিবিদ, আমলা ও অন্যান্য শীর্ষ সরকারি কর্মকর্তাদের দ্বারা ভোগ করা সুযোগ-সুবিধার বিরোধিতা করছেন। তিনি স্থানীয় ইউটিউব নিউজ চ্যানেল দ্য কাশ্মীর লিংককে বলেন, যখন আমরা বলি যে হাসপাতালে আমাদের ওষুধের প্রয়োজন, তখন তারা (কর্তৃপক্ষ) বলে যে তাদের তহবিল নেই। তবে বিলাসবহুল জীবনযাত্রার জন্য তাদের অর্থ ঠিকই আছে।

কালবেলা/এমএ/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১০

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১১

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১২

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৩

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৪

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৫

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৬

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৭

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৮

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৯

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

২০
X