কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৫, ০৮:১৯ পিএম
অনলাইন সংস্করণ

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল তুরস্ক

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

তুরস্কের রাজধানী ইস্তানবুলে ৫ মাত্রার ভূকম্পন অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেলে সেখানে ভূমিকম্প আঘাত হানে। এ সময় উত্তর-পশ্চিমের বিভিন্ন শহরও কেঁপে ওঠে। খবর এবিসি নিউজের।

তুরস্কের জরুরি সেবা সংস্থা জানিয়েছে, প্রাথমিকভাবে রিখটার স্কেল ৫ মাত্রার কম্পন রেকর্ড করা হয়েছে। এতে ভবনগুলো কেঁপে উঠে। মানুষ আতঙ্কে রাস্তায় নেমে আসেন। এ সময় তারা সৃষ্টিকর্তাকে ডাকতে থাকেন।

তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কর্তৃপক্ষ শহরগুলোতে পর্যবেক্ষক দলের মাধ্যমে খবর সমন্বয় করছে। এ ছাড়া উদ্ধারকারী দলও প্রস্তুত রাখা হয়েছে।

ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল টেকিরদাগ প্রদেশের কাছে মারমারা সমুদ্র। স্থানীয় সময় বিকেল ২টা ৫৫ মিনিটে এটি ঘটে এবং প্রাথমিকভাবে এর গভীরতা ৬.৭১ কিলোমিটার (৪.১৭ মাইল) ধরা হয়েছে।

ইস্তাম্বুলের গভর্নরের কার্যালয় জানিয়েছে, প্রাথমিক মূল্যায়নে কোনো ক্ষয়ক্ষতির লক্ষণ দেখা যায়নি। গত আগস্ট মাসে উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বালিকেসিরের সিন্দিরগিতে ৬.১ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। এতে একজন নিহত এবং কয়েক ডজন আহত হয়। তারপর থেকে বালিকেসিরের আশেপাশের অঞ্চলে ছোট ছোট কম্পন অনুভূত হচ্ছে। এখনও আফটার শক আঘাত হানার শঙ্কা করা হচ্ছে।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১০

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

১১

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

১২

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১৩

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১৪

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১৫

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১৬

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৭

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৮

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৯

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

২০
X