কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৬, ০২:১৭ এএম
আপডেট : ১২ জানুয়ারি ২০২৬, ০৮:১৫ এএম
অনলাইন সংস্করণ

ফের ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা, একাধিক ড্রোন

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ভারত ও পাকিস্তান সীমান্তে ফের উত্তেজনা বিরাজ করছে। জম্মু-কাশ্মীর সীমান্তে একাধিক ড্রোন উড়তে দেখা গেছে। খবর ভারতের সংবাদমাধ্যম নিউজ এইটিন।

রোববার (১১ জানুয়ারি) সন্ধ্যায় আন্তর্জাতিক সীমান্ত এবং লাইন অব কন্ট্রোলের বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি ড্রোন দেখা যায়। এরপর ভারতের নিরাপত্তাবাহিনী হাই অ্যালার্ট ঘোষণা করেছে।

প্রতিবেদনে বলা হয়, শুধু ভারতীয় এলাকায় সন্দেহভাজন ড্রোন নয়, জম্মু-কাশ্মীরে একটি সন্দেহজনক স্যাটেলাইট ফোনের সিগন্যালও চিহ্নিত করে ভারতীয় সেনাবাহিনী। সেনাবাহিনী অনুমান করছে, জম্মুতে পাকিস্তান থেকে অনুপ্রবেশের সংকেত পাঠাতে এই স্যাটেলাইট ফোন ব্যবহার করা হচ্ছিল। এই দুই ঘটনার পরই জম্মু-কাশ্মীরে যৌথ অভিযান শুরু করে দেশটির নিরাপত্তা বাহিনী।

এতে বলা হয়, রোববার নিয়ন্ত্রণরেখার কাছে পাকিস্তানের দিক থেকে একাধিক সন্দেহজনক ড্রোন উড়তে দেখা গেছে। নজরে আসার সঙ্গে সঙ্গে দেশটির সেনাবাহিনী তৎপর হয়। ড্রোনগুলো গুলি করে নামানোর আগেই পাকিস্তান সীমান্তের ভেতরে চলে যায়।

প্রতিবেদনে আরও বলা হয়, এদিন সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে পুঞ্চ জেলার মানকোট সেক্টরে টোপার দিকে একটি ড্রোন দেখা যায়। প্রায় দশ মিনিট পর রাজৌরি সেক্টরের খাব্বার গ্রামের উপরে দ্বিতীয় একটি ড্রোন দেখা যায়, যা থেকে আলো জ্বলছিল এবং নিভছিল। সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে সাম্বার রামগড় সেক্টরের চক বরবল গ্রামের ওপরে আরও একটি ড্রোনের মতো বস্তু দেখা যায়, সেটিও একইভাবে আলো জ্বলছিল।

নিউজ এইটিনের প্রতিবেদনে আরও বলা হয়, এদিন বিকেল সাড়ে ৩টার দিকে জম্মু থেকে উত্তর-পশ্চিম দিকে ১৮ কিলোমিটার দূরে আন্তর্জাতিক সীমান্তের কাছে কানাচক থানা এলাকায় একটি স্যাটেলাইট ফোনে সন্দেহজনক সাংকেতিক আদান-প্রদান চিহ্নিত করে ভারতের নিরাপত্তা বাহিনী। সম্ভবত এই স্যাটেলাইট ফোন ব্যবহার করে অনুপ্রবেশকারীদের সংকেত দেওয়া হচ্ছিল। এরপর সন্ধ্যার দিকে সীমান্ত এলাকায় একাধিক সন্দেহজনক ড্রোনের উপস্থিতি লক্ষ করা গেছে।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ আরও কঠোর করল যুক্তরাষ্ট্র

গাজীপুরে ৫৪টি হারানো মোবাইল ফোন উদ্ধার

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে প্রতিবাদ স্থানীয়দের

অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট

হাসপাতালের পার্কিং না থাকলে কঠোর ব্যবস্থা: সিডিএ চেয়ারম্যান

দাবির প্রেক্ষিতে নয়, দায়িত্ববোধ থেকেই উন্নয়ন করছি: সিসিক প্রশাসক

বাড়ছে করতোয়ার পানি, আতঙ্কে আশ্রয়ণের শতাধিক পরিবার

একাধিকবার প্রবেশের সুযোগ দিয়ে ১ বছরের ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব

১০

জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ

১১

আমরা একসঙ্গে ছিলাম, আছি এবং একসঙ্গেই থাকব: প্রধানমন্ত্রী

১২

ডিবির হাতে গ্রেপ্তার ভাইরাল সেই রুনা 

১৩

ভরা মৌসুমেও ইলিশের আকাল, কারণ খুঁজতে মাঠে বিশেষজ্ঞ দল

১৪

বিশ্বকাপ ট্রফি হাতে দেশে ফিরল স্পেন, মাদ্রিদে লাখো মানুষের ঢল

১৫

ইউক্রেনে বাণিজ্যিক জাহাজে হামলা, ৪ ভারতীয় নাবিক নিহত

১৬

রক্ত, আতঙ্ক আর দীর্ঘশ্বাসে লেখা ২১ জুলাই: যে দিন সাভারের আকাশ ভারী হয়েছিল কান্নায়

১৭

সংশোধন নয়, সংস্কারের মধ্যে দিয়ে নতুন সংবিধানের কথা বলেছিলাম আমরা : আখতার হোসেন 

১৮

নিবন্ধন পেল বাংলা পোস্ট

১৯

স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: প্রধানমন্ত্রী

২০
X