কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৬, ০১:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল পাকিস্তান-আফগানিস্তান

ভূমিকম্প নিয়ে গ্রাফিক্স। ছবি: সংগৃহীত
ভূমিকম্প নিয়ে গ্রাফিক্স। ছবি: সংগৃহীত

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে পাকিস্তান-আফগানিস্তান। শনিবার ভোরে দেশ দুটিতে ৫ দশমিক ৫ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। এর ফলে পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলসহ বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হয়।

শনিবার (১৮ এপ্রিল) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও গিলগিট-বালতিস্তান অঞ্চলে এবং রাজধানী ইসলামাবাদেও এই কম্পন টের পাওয়া গেছে। আফগানিস্তানের বিভিন্ন এলাকাতেও ভূমিকম্প অনুভূত হয়েছে।

পাকিস্তান আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল হিন্দুকুশ অঞ্চল। এটির মূল কেন্দ্র বা উৎপত্তিস্থল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১৯৯ কিলোমিটার গভীরে ছিল।

প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর পাকিস্তানের বাসিন্দারাও স্পষ্ট কম্পন অনুভব করেছেন। পাশাপাশি আফগানিস্তানের একাধিক প্রদেশেও একই ধরনের কম্পন টের পাওয়া গেছে।

আফগান সংবাদমাধ্যম টোলোনিউজ জানিয়েছে স্থানীয় সময় সকাল সাড়ে ৭টার দিকে রাজধানী কাবুলসহ বিভিন্ন এলাকায় ভূমিকম্পটি অনুভূত হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি, তবে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১০

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১১

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১২

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১৩

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১৪

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১৫

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৬

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৭

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৮

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৯

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

২০
X