কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ মে ২০২৬, ০১:৩৫ পিএম
আপডেট : ০৮ মে ২০২৬, ০২:০৬ পিএম
অনলাইন সংস্করণ

আটক পাকিস্তানি-ইরানি নাবিকদের ফেরত চাইলেন ইসহাক দার

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। ছবি : সংগৃহীত
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের হাতে জব্দ হওয়া জাহাজে অবস্থানরত পাকিস্তানি ও ইরানি নাবিকদের দ্রুত ও নিরাপদ প্রত্যাবাসনে কূটনৈতিক তৎপরতা শুরু করেছে পাকিস্তান। এ লক্ষ্যে সিঙ্গাপুরের সহযোগিতা চেয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। খবর আল জাজিরার।

শুক্রবার (০৮ মে) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইসহাক দার জানান, তিনি সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণানের সঙ্গে কথা বলেছেন। আলোচনায় যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষের হাতে আটক জাহাজে থাকা ১১ পাকিস্তানি ও ২০ ইরানি নাবিকের নিরাপত্তা, কল্যাণ এবং দ্রুত প্রত্যাবাসনের বিষয়ে সহযোগিতা কামনা করা হয়।

তিনি আরও জানান, এ বিষয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গেও সমন্বয় চলছে। পাকিস্তান প্রয়োজনে নিজেদের ভূখণ্ড ব্যবহার করে ইরানি নাগরিকদের নিরাপদে ইরানে ফেরত পাঠাতে প্রস্তুত রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

ইসহাক দার বলেন, পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্রসহ সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে নিবিড় যোগাযোগ বজায় রেখে কাজ করছে, যাতে আটক নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করে দ্রুত দেশে ফিরিয়ে আনা যায়।

জানা গেছে, যুক্তরাষ্ট্রের জব্দ করা জাহাজগুলো বর্তমানে সিঙ্গাপুরের জলসীমার কাছাকাছি অবস্থান করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর: চট্টগ্রামের এসপি

সঞ্চয়পত্রের মুনাফার হার অপরিবর্তিত

আপিল বিভাগের রায় / ৩২ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে বাধা নেই

পে-স্কেল কার্যকর, শেষের ১০ গ্রেডের বেতন নিয়ে বড় সিদ্ধান্ত

হুহু করে কমছে তেলের দাম

নিখোঁজের ১০ দিন পর মাসুদের গলিত মরদেহ উদ্ধার

মালয়েশিয়ার আইন মেনে চলার আহ্বান যুবদল নেতাদের

খামেনির জানাজায় অংশ নিতে দেশ ছাড়লেন স্পিকার

২ জুলাই / আজকের ৫ ওয়াক্ত নামাজের সময়সূচি

সরকারি চাকরিতে লম্বা ছুটির সুযোগ, বেসরকারিতেও আছে বড় সুসংবাদ

১০

বিশ্বকাপে পরাজয়ের ৩০ মিনিটের মাথায় ভূমিকম্পে কাঁপল দেশ

১১

ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান

১২

‘বিশ্বাস থাকলে ফুটবলে সবকিছুই সম্ভব’— নাটকীয় জয়ের পর বেলজিয়ামের কোচ

১৩

কুড়িগ্রামে তীর রক্ষা বাঁধে ভাঙন

১৪

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের সর্বশেষ অবস্থা জানাল কেপলার

১৫

১০ জন নিয়েই বসনিয়ার জালে তাণ্ডব চালিয়ে শেষ ষোলোয় যুক্তরাষ্ট্র

১৬

পারমাণবিক স্থাপনায় বিদেশিদের প্রবেশাধিকার নিয়ে কড়া অবস্থানে ইরান

১৭

মেহেরপুরে স্কুল ফিডিংয়ে পচা ডিম, পাউরুটিতে ছত্রাকের অভিযোগ

১৮

জন্মের পরই আইডি পাবে শিশু, এতেই মিলবে মৃত্যু পর্যন্ত সুবিধা

১৯

বিশ্বকাপ ম্যাচসহ টিভিতে আজকের খেলা

২০
X