কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ জুন ২০২৬, ০১:৩১ পিএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তির প্রত্যাশা করছে পাকিস্তান

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ আশা প্রকাশ করেছেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি শান্তি চুক্তি চূড়ান্ত হতে পারে। তিনি বলেছেন, যুদ্ধ অবসানে পাকিস্তান মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে এবং দুই দেশ এখন চুক্তির খুব কাছাকাছি অবস্থানে রয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে শেহবাজ শরিফ জানান, চুক্তি চূড়ান্ত হলে তা দ্রুত ইলেকট্রনিকভাবে স্বাক্ষর করা হবে। এরপর আগামী সপ্তাহে কারিগরি পর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

তিনি বলেন, কয়েক সপ্তাহ ধরে চলা আলোচনার পর ওয়াশিংটন ও তেহরান উভয়ই সমঝোতার দিকে এগিয়েছে। তবে এখনো সব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

এদিকে উত্তেজনা পুরোপুরি কমেনি। যুক্তরাষ্ট্র জানিয়েছে, হরমুজ প্রণালী এলাকায় বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে হামলার চেষ্টা করা কয়েকটি ইরানি ড্রোন তারা ভূপাতিত করেছে।

অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, সব বিষয়ে পূর্ণাঙ্গ সমঝোতা না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে চূড়ান্ত কোনো চুক্তি হয়েছে বলে নিশ্চিতভাবে বলা যাবে না।

পাকিস্তান গত এপ্রিল থেকে দুই দেশকে আলোচনার টেবিলে ফিরিয়ে আনার চেষ্টা করছে। শেহবাজ শরিফ আশা প্রকাশ করেছেন, সম্ভাব্য এই চুক্তি মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠার ভিত্তি তৈরি করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী / ৩০ দিনের মধ্যে বেনজীরকে দেশে ফেরানোর চেষ্টা চলছে

লিটন-তাওহীদ-মোসাদ্দেকের ফিফটিতে অজিদের বড় টার্গেট দিল টাইগাররা

শাকিবকে দেখে পূর্ণিমার আক্ষেপ, ‘এই লুকটা আগে কোথায় ছিল!’

দুবাইয়ে গ্রেপ্তার হলেন বেনজীর

আত্মসমর্পণ করলেন আমির হামজা

সাংস্কৃতিক চর্চায় নতুন আয়োজন ‘থিয়েটারের গান’

সাবেক আইজিপি বেনজীর গ্রেপ্তার

‘আমি ভুল করেছি, ক্ষমা চাই’, দায় স্বীকার করলেন রামিসার হত্যাকারী

২২ দিন ধরে বিদ্যুৎ না থাকায় ভোগান্তিতে মাদ্রাসার ৩শ শিক্ষার্থী

নেপাল থেকে অতিরিক্ত ২০ মেগাওয়াট বিদ্যুৎ পাচ্ছে না বাংলাদেশ

১০

সিলনের আয়োজনে ঢাকায় গাইবেন অনুপম রায়

১১

ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা বিশেষ ধার দিলো বাংলাদেশ ব্যাংক

১২

ভাগ্য ভালো, আরও গোল খাইনি : ব্রাজিল ডিফেন্ডার

১৩

লাশ আটকে ‘কান ধরে উঠবস’, তবুও কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা

১৪

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই বাজিমাত, ব্রাজিলকে পেছনে ফেলে গ্রুপসেরা স্কটল্যান্ড

১৫

স্বেচ্ছায় বিয়ে, থানার ভেতরেই মেয়েকে ছুরিকাঘাতে হত্যা

১৬

দুই মাসের জন্য ইউরোপ ট্যুরে যাচ্ছেন জেমস

১৭

মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৫

১৮

ড. সুকোমল বড়ুয়া ও ড. হুমায়ুন কবিরের নতুন বইয়ের মোড়ক উন্মোচন

১৯

ঘরে প্রথম স্ত্রী রেখে দ্বিতীয় বিয়ে করতে গিয়ে অবরুদ্ধ ছাত্রদল নেতা

২০
X