কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্বের অন্যতম বড় অস্ত্র মেলা শুরু

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইসরায়েলের সরকারি প্রতিনিধিদের অংশগ্রহণ ছাড়াই মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) লন্ডনে শুরু হয়েছে বিশ্বের অন্যতম বড় অস্ত্র মেলা।

এএফপি জানায়, গাজা যুদ্ধকে ঘিরে কূটনৈতিক টানাপোড়েনের কারণে ইসরায়েলি কর্মকর্তাদের আমন্ত্রণ জানানো হয়নি। তবে ইসরায়েলের ৫১টি প্রতিরক্ষা কোম্পানি এলবিট, রাষ্ট্রায়ত্ত রাফায়েল ও ইসরায়েল এয়ারোস্পেস ইন্ডাস্ট্রিজসহ অংশ নিয়েছে।

যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও জার্মানির পর ইসরায়েলই হবে এবারের মেলায় পঞ্চম বৃহত্তম প্রতিনিধিদল। প্রতি দুই বছর অন্তর আয়োজিত এই প্রতিরক্ষা ও নিরাপত্তা সরঞ্জাম আন্তর্জাতিক (ডিএসইআই) মেলাকে ঘিরে লন্ডনে ১০০টিরও বেশি সংগঠন বিক্ষোভের প্রস্তুতি নিয়েছে।

অস্ত্রবিরোধী সংগঠনগুলো অভিযোগ করেছে, গাজায় ধ্বংসযজ্ঞ চালানো ইসরায়েলি কোম্পানিগুলোকে মুনাফা করার সুযোগ না দিয়ে তাদের বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত।

গত আগস্টে যুক্তরাজ্য জানায়, ইসরায়েলের সামরিক অভিযান বাড়ানোর সিদ্ধান্তের কারণে এবার কোনো সরকারি প্রতিনিধি অংশ নেবে না। ইসরায়েল এই অবস্থানকে ‘বৈষম্য’ বলছে।

একই দিনে ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ লন্ডনে পৌঁছান। তার সফরের উদ্দেশ্য হলো ইহুদি সম্প্রদায়ের সঙ্গে সংহতি জানানো, যারা বর্তমানে আক্রমণ ও ইহুদিবিদ্বেষের মুখে রয়েছে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধসহ বৈশ্বিক সংঘাতের কারণে এবারের প্রদর্শনীতে রেকর্ডসংখ্যক প্রদর্শক ও দর্শনার্থীর উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে।

এদিকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার হুঁশিয়ারি দিয়েছেন, ইসরায়েল দ্রুত যুদ্ধবিরতিতে রাজি না হলে ব্রিটেন আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে। এরই মধ্যে লন্ডন ইসরায়েলের সঙ্গে বাণিজ্য আলোচনা স্থগিত করেছে এবং গাজায় ব্যবহৃত কিছু অস্ত্র রপ্তানির লাইসেন্স বাতিল করেছে।

তবে ব্রিটেন থেকে ইসরায়েলি এফ-৩৫ যুদ্ধবিমানের যন্ত্রাংশ রপ্তানি এখনো অব্যাহত রয়েছে।

কালবেলা/পিআর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১০

টিভিতে আজকের যত খেলা

১১

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১২

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৩

স্বর্ণের আজকের বাজারদর

১৪

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৫

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৬

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৭

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৮

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৯

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

২০
X