কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৬, ০৫:২০ পিএম
অনলাইন সংস্করণ

ইরানের ‍বিরুদ্ধে লড়তে কুয়েতে অবস্থান নিবে ব্রিটিশরা

কিয়ার স্টারমার। ছবি : সংগৃহীত
কিয়ার স্টারমার। ছবি : সংগৃহীত

কুয়েতে র‌্যাপিড সেন্ট্রি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন করবে ব্রিটিশরা। ইরানি হামলা প্রতিহতে শিগগির এ ব্যবস্থা মোতায়েন করা হবে।

শুক্রবার (৩ এপ্রিল) এ ঘোষণা আসে। আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, কুয়েতের মিনা আল-আহমাদি তেল পরিশোধনাগারে হামলার পর ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং কুয়েতের আমির শেখ মিশাল আল-আহমেদ আল সাবাহ ফোনে কথা বলেছেন। এরপরই আকাশ প্রতিরক্ষা মোতায়েনের ব্যাপারে সিদ্ধান্ত হয়।

এর আগে শুক্রবার (৩ এপ্রিল) সকালে কুয়েতের তেল শোধনাগার, বিদ্যুৎ কেন্দ্র এবং পানি বিশুদ্ধকরণ কেন্দ্রে হামলা চালিয়েছে ইরান। এ ঘটনায় চরম উত্তেজনার মধ্যে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর মুখপাত্র বলেছেন, কুয়েতের তেল পরিশোধনাগারে হামলার নিন্দা জানিয়ে প্রধানমন্ত্রী তার টেলিফোন আলাপ শুরু করেন। তিনি কুয়েতের নেতাকে আশ্বস্ত করেন যুক্তরাজ্য মধ্যপ্রাচ্যে কুয়েত এবং মিত্রদের পাশে রয়েছে।

এদিকে সংযুক্ত আরব আমিরাতের অন্যতম প্রধান গ্যাস প্রক্রিয়াকরণ কেন্দ্র ‘হাবশান গ্যাস কমপ্লেক্স’। সেখানে ক্ষেপণাস্ত্র বা ড্রোন আঘাত হানার চেষ্টা করে। তবে সেসব আকাশপথে প্রতিহত করা হয়। তবুও বিপদ এড়ানো যায়নি। একটি ক্ষেপণাস্ত্র বা ড্রোন প্রতিহত করার পর সেটির ধ্বংসাবশেষ আছড়ে পড়লে গ্যাসক্ষেত্রে আগুন ধরে যায়।

আবুধাবি মিডিয়া অফিস এ তথ্য নিশ্চিত করেছে। শুক্রবার এ বরাতে আলজাজিরা প্রতিবেদন করেছে।

এক্সে (সাবেক টুইটার) দেওয়া একটি পোস্টে আবুধাবি মিডিয়া অফিস জানায়, কর্তৃপক্ষ এ অগ্নিকাণ্ড মোকাবিলায় কাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গ্যাসক্ষেত্রের সব ধরনের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে এবং ক্ষয়ক্ষতি এড়াতে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৪০০ কোটিতে ১৯ বছরের তরুণকে দলে ভেড়াতে মরিয়া রিয়ালসহ ইউরোপের ৪ জায়ান্ট

জ্ঞান ও তথ্যের সঠিক ব্যবহারে অনুসন্ধানী সাংবাদিকতা জোরদার হবে: ইফতেখারুজ্জামান

হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

সরকার কৃষকদের পাশে আছে: পানিসম্পদ মন্ত্রী

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের গ্রেপ্তার দাবি জাতীয়তাবাদী সমমনা জোটের

মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জুর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

চুরি করতে গিয়ে নারীকে হত্যা, গ্রেপ্তার ২

ব্যালন ডি’অরের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে মেসির ঝড়

‘বিশ্ববিদ্যালয়, শিল্প কারখানা ও প্রবাসীদের ত্রিপাক্ষিক ইকোসিস্টেম গড়ে তুলবে সরকার’

দেশে অস্থিরতা, লন্ডনে ফুরফুরে ‘কিং’ শাহরুখ

১০

ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী

১১

জুলাই অভ্যুত্থান পূর্ববর্তী অবস্থান থেকে বিচার বিভাগ সরে আসতে পারেনি: আইনমন্ত্রী 

১২

জাতীয় নীতিমালা বাস্তবায়নের দাবি অ্যাম্বুলেন্স মালিক সমিতির

১৩

শ্রাবণের বৃষ্টিতে রুনা লায়লার সুরের বর্ষণ

১৪

চট্টগ্রামে নিহত ‘সন্ত্রাসী’ বাবলার বাসার পাশে মিলল বিদেশি পিস্তল

১৫

সময় থাকতে কার্যকর পদক্ষেপ নিন: জামায়াত আমির

১৬

আগামী দিনের লড়াই হবে ন্যায়-অন্যায়ের: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৭

মোরেলগঞ্জ হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধ দেখে ক্ষোভ স্বাস্থ্যমন্ত্রীর

১৮

মার্কিন ভিসা আবেদন নিয়ে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের

১৯

ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, সবাইকে সমান মর্যাদায় দেখতে হবে: আইনমন্ত্রী

২০
X