কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৬, ০২:৫০ পিএম
অনলাইন সংস্করণ

‘বন্ধুদের ভোলেনি ইরান’, ট্রাম্পের নতুন হুমকিতে উত্তেজনা চরমে

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই হরমুজ প্রণালি নিরাপদে অতিক্রম করেছে মালয়েশিয়ার একটি ট্যাংকার জাহাজ। বিষয়টি নিশ্চিত করেছে কুয়ালালামপুরে অবস্থিত ইরানি দূতাবাস।

মঙ্গলবার (৭ এপ্রিল) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে ইরানি দূতাবাস জানায়, ‘আমরা বলেছিলাম যে ইসলামী প্রজাতন্ত্র ইরান তার বন্ধুদের ভুলে যায়নি। প্রথম মালয়েশিয়ান জাহাজ সফলভাবে হরমুজ প্রণালি পার হয়ে গেছে।’

বিশ্ব জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ এই রুট হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ তেল ও গ্যাস পরিবহন হয়। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনার কারণে এ প্রণালিকে ঘিরে নিরাপত্তা উদ্বেগও বেড়েছে।

এ দিকে পরিস্থিতি আরও জটিল করে তুলেছে যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলার হুমকি দিয়েছেন।

হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ইরান আত্মসমর্পণ না করলে তাদের কোনো সেতু থাকবে না, কোনো বিদ্যুৎকেন্দ্র থাকবে না— কিছুই থাকবে না।

বিশ্লেষকরা বলছেন, এক দিকে ইরানের ‘বন্ধুত্বের বার্তা’ এবং অন্যদিকে যুক্তরাষ্ট্রের কঠোর হুঁশিয়ারি— দুটি বিপরীতমুখী অবস্থান মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলছে।

বিশেষজ্ঞদের মতে, হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক রাখা ইরানের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ, কারণ এতে আন্তর্জাতিক বাণিজ্যে আস্থার বার্তা দেওয়া যায়। অন্য দিকে যুক্তরাষ্ট্রের চাপ বাড়তে থাকলে এই অঞ্চলে সামরিক উত্তেজনা আরও বাড়তে পারে।

বর্তমান প্রেক্ষাপটে মালয়েশিয়ার জাহাজটির নিরাপদে প্রণালি অতিক্রম শুধু একটি বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি বৃহত্তর ভূরাজনৈতিক বার্তার অংশ বলেই মনে করছেন পর্যবেক্ষকরা।

কালবেলা/এফএফ/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেনাপোল কাস্টমসের রাজস্ব লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি

সাইদুর রহমানের নতুন দায়িত্ব বাংলাদেশের জনকূটনীতির নতুন সম্ভাবনা

কমছে বাংলাদেশি পাসপোর্টের সক্ষমতা, ভিসা সুবিধায় উগান্ডার চেয়ে অনেক পিছিয়ে

ইস্তাম্বুলের অলিগলিতে আধুনিকতার ছোঁয়া: মেট্রো পাল্টে দিয়েছে শহরের চিত্র

আর্জেন্টিনাকে স্পেনের হারানোর ম্যাচটি দেখেছেন ৬৩ মিলিয়ন মানুষ

গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, ব্যাখ্যা দিলেন শিশির মনির

জামায়াতের যুদ্ধাপরাধের বিষয়টি বহুল আলোচিত ও সুপ্রতিষ্ঠিত: চরমোনাই পীর  

আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পরীক্ষার্থী নিহত

১০

রজার্সকে কিনতে ট্রান্সফার ফির যে রেকর্ড ভাঙল চেলসি

১১

ইরানের ৪ ড্রোন ভূপাতিত করল জর্ডান

১২

মাদ্রাসাছাত্রকে রড দিয়ে পিটিয়ে নির্যাতন, শিক্ষক আটক

১৩

বিশ্বমঞ্চে লাল-সবুজের কণ্ঠ খুঁজছে ‘ভয়েস অব বাংলাদেশ’

১৪

জাবি মেডিকেলে ওষুধ কারচুপি ও অব্যবস্থাপনার তদন্তের দাবিতে মানববন্ধন

১৫

পারমাণবিক স্থাপনায় হামলা হলে যুক্তরাষ্ট্রকে শক্তিশালী জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

১৬

চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা নিয়ে শঙ্কা, মন্ত্রীর হস্তক্ষেপ চাইল চিটাগং চেম্বার

১৭

বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা সরকারের

১৮

দুই মাসের মধ্যে মহাসড়কে চাঁদাবাজি বন্ধ হবে: হাইওয়ে পুলিশপ্রধান

১৯

এক পায়ে দাঁড়িয়ে থাকার আশ্চর্যজনক ৪ উপকারিতা

২০
X