কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৬, ০২:১৬ পিএম
অনলাইন সংস্করণ

ইরানের তেল দখল করতাম, কিন্তু জনগণ চায় ফিরে আসি: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সুযোগ পেলে তিনি ইরানের তেল ‘নিয়ে নিতে’ চান। তবে মার্কিন জনগণ যুদ্ধের সমাপ্তি দেখতে চায়। এজন্য তিনি তা করছেন না।

সোমবার (০৬ এপ্রিল) দ্য পলিটিকোর বরাতে ইয়াহু নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সোমবার হোয়াইট হাউসে বার্ষিক ইস্টার এগ রোল অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, আমার ইচ্ছা হলে আমি তেল রেখে দিতাম। কিন্তু আমি দেশের মানুষকে খুশি রাখতেও চাই।

তিনি বলেন, দুঃখজনকভাবে আমেরিকান জনগণ চায় আমরা দেশে ফিরে আসি। যদি আমার ওপর নির্ভর করত, আমি তেল নিয়ে নিতাম। এতে অনেক অর্থ আসত। আমি ইরানের জনগণের যত্নও বর্তমানের তুলনায় ভালোভাবে নিতে পারতাম। যুদ্ধবিরোধী মার্কিন নাগরিকদের ‘মূর্খ’ বলেও মন্তব্য করেন ট্রাম্প।

গত সপ্তাহে প্রকাশিত রয়টার্সের এক জরিপে দেখা গেছে, প্রতি চারজনের মধ্যে তিনজন মার্কিন নাগরিক ইরানে স্থলবাহিনী পাঠানোর বিরোধিতা করেন। এছাড়া অর্ধেকের বেশি উত্তরদাতা মনে করেন, এই যুদ্ধ তাদের ব্যক্তিগত অর্থনীতিতে প্রভাব ফেলবে।

ট্রাম্প আরও দাবি করেন, যুদ্ধ এখন ষষ্ঠ সপ্তাহে প্রবেশ করলেও যুক্তরাষ্ট্র ইতোমধ্যে বড় ধরনের সাফল্য অর্জন করেছে। তিনি বলেন, যুদ্ধ সাধারণত বছরের পর বছর চলে। আমরা মাত্র ৩৪ দিনে একটি শক্তিশালী দেশকে ধ্বংস করে দিয়েছি।

তিনি ইরানকে হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি দেশটি হরমুজ প্রণালি পুনরায় খুলে না দেয়, তবে তাদের বেসামরিক অবকাঠামো তথা সেতু ও বিদ্যুৎকেন্দ্র লক্ষ্য করে হামলা চালানো হতে পারে। বেসামরিক স্থাপনায় হামলাকে যুদ্ধাপরাধ হিসেবে দেখা হতে পারে এমন প্রশ্নে ট্রাম্প বলেন, তিনি এ বিষয়ে ‘উদ্বিগ্ন নন’। যুদ্ধাপরাধ হলো একটি ‘অসুস্থ’ দেশের হাতে পারমাণবিক অস্ত্র থাকা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতি পদত্যাগ করলে এরপর কী? জেনে নিন সংবিধানের বিধান

রাষ্ট্রপতির পদত্যাগের আলোচনা, সফর সংক্ষিপ্ত করে আজই দেশে ফিরছেন স্পিকার

অবশেষে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

দুর্যোগ তহবিল আটকে দেওয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

১০

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

১১

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

১২

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

১৩

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৪

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১৫

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১৬

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১৭

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৮

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৯

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

২০
X