কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬, ০২:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

চার দিনের সফরে যুক্তরাষ্ট্রে রাজা চার্লস ও রানি ক্যামিলা 

হোয়াইট হাউসে ব্রিটিশ রাজা-রানি। ছবি : সংগৃহীত
হোয়াইট হাউসে ব্রিটিশ রাজা-রানি। ছবি : সংগৃহীত

ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা চার দিনের রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন। সোমবার তারা যুক্তরাষ্ট্রের জয়েন্ট অ্যান্ড্রুজ বেসে অবতরণ করেন। যেখানে তাদের স্বাগত জানান কূটনৈতিক ও সরকারি কর্মকর্তারা।

সোমবার (২৭ এপ্রিল) আলজাজিরায় প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, এ সফরকে রাজা চার্লসের সবচেয়ে গুরুত্বপূর্ণ সফরগুলোর একটি হিসেবে বিবেচনা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের স্বাধীনতা ঘোষণার ২৫০ বছর পূর্তিকে কেন্দ্র করে আয়োজন করা হয়েছে সফরটি। প্রায় দুই দশক পর কোনো ব্রিটিশ রাজার যুক্তরাষ্ট্র সফর এটি।

বিমান থেকে নামার পর রাজা চার্লস ও রানি ক্যামিলাকে ব্রিটিশ ও মার্কিন জাতীয় সংগীতের মাধ্যমে অভ্যর্থনা জানানো হয়। এরপর তারা সরাসরি হোয়াইট হাউসে যান। যেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাদের একটি ব্যক্তিগত বৈঠক হয়েছে।

সফরসূচিতে আরও রয়েছে মার্কিন কংগ্রেসে ভাষণ দেওয়া, হোয়াইট হাউসে রাষ্ট্রীয় নৈশভোজে অংশ নেওয়া এবং নিউইয়র্ক সিটিতে একটি সফর।

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সম্পর্ক কিছুটা টানাপোড়েনের মধ্যেই এ সফরে এসেছেন ব্রিটিশ রাজা-রানি। সাম্প্রতিক কিছু ঘটনার পর দুই দেশের মধ্যে রাজনৈতিক উত্তেজনা ও কূটনৈতিক আলোচনা নতুন করে আলোচনায় এসেছে।

বিশ্লেষকদের মতে, এ সফর দুই দেশের দীর্ঘ ঐতিহাসিক সম্পর্ক পুনরায় জোরদার করার একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতালিতে তিন বাংলাদেশি খুন: বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

শহীদুল্লাহ হল কাণ্ডে প্রতিবাদী কর্মসূচির ডাক দিলেন ভিপি রাত্রী

বিএনপির অফিসে হামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বিশ্বকাপে ক্লিনশিটের ‘ফিফটি’, ইতিহাসে প্রথম দল ব্রাজিল

বাছাইপর্ব ছাড়াই টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে বাংলাদেশ

রাজধানীতে চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, যুবকের মৃত্যু

ভেনেজুয়েলার ভূমিকম্প / ধ্বংসস্তূপ থেকে ১৮ দিনের নবজাতক উদ্ধার

সাংবাদিকের ওপর ছাত্রদলের হামলা

মৌলভীবাজার সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিরোধে বিজিবি

বিএনপির মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ১০

১০

তুরাগে ৭ লাশের গুজব রটনাকারীদের ধরতে সহযোগিতা চাইল জিএমপি

১১

দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর

১২

ইস্টার্ন ইউনিভার্সিটিতে সামার ট্রাইমিস্টার ২০২৬-এর নবীনবরণ অনুষ্ঠিত

১৩

রাজধানীতে সাবেক সংসদ সদস্য আটক

১৪

ইউনিকো হসপিটালে ন্যাশনাল ওয়ার্কশপ অন ক্রিটিক্যাল কেয়ার নার্সিং অনুষ্ঠিত

১৫

ঘরে এসির ভেতরে মিলল চারটি কালনাগিনী

১৬

‘আমি মাঠ ছাড়লেই নামবে নেইমার’

১৭

ইসরায়েলের আগামী নির্বাচনেই কি সমাপ্ত হচ্ছে ‘নেতানিয়াহু অধ্যায়’? 

১৮

অবশেষে আইসিসিকে দেওয়া বুলবুলের চিঠি নিয়ে মুখ খুলল বিসিবি

১৯

জড়িত থাকলে সর্বোচ্চ শাস্তি চাই, না হলে সম্মান ফিরিয়ে দিন : সাবেক ছাত্রদল নেতা সামির

২০
X