কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬, ০৮:৪৮ এএম
অনলাইন সংস্করণ

ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে একমত রাজা চার্লসও, দাবি ট্রাম্পের

ট্রাম্পের সঙ্গে রাজা তৃতীয় চার্লস। ছবি : সংগৃহীত
ট্রাম্পের সঙ্গে রাজা তৃতীয় চার্লস। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসও তার সঙ্গে ইরান ইস্যুতে একমত। ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না বলে রাজা চার্লসও তাকে জানিয়েছেন।

হোয়াইট হাউসে রাজা চার্লসের সম্মানে আয়োজিত রাষ্ট্রীয় ভোজসভায় দেওয়া বক্তব্যে ট্রাম্প এ কথা বলেন। পরে বুধবার আলজাজিরার প্রতিবেদনে ট্রাম্পের বক্তব্যটি তুলে ধরা হয়।

ট্রাম্প বলেন, আমরা এখন মধ্যপ্রাচ্যে একটু কাজ করছি এবং পরিস্থিতি খুব ভালোভাবে চলছে। আমরা সেই বিশেষ প্রতিপক্ষকে সামরিকভাবে পরাজিত করেছি। আর আমরা কখনোই, চার্লস আমার চেয়েও বেশি একমত, কখনোই সেই প্রতিপক্ষকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না।

ট্রাম্প আরও বলেন, তার প্রশাসন ইরানের বিরুদ্ধে চলমান অভিযানে খুব ভালো ফলাফল অর্জন করছে।

রাজা চার্লস বর্তমানে যুক্তরাষ্ট্র সফরে রয়েছেন এবং হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে তার বৈঠক ও রাষ্ট্রীয় ভোজসভা অনুষ্ঠিত হয়েছে।

এখন পর্যন্ত বাকিংহাম প্যালেস বা রাজা চার্লসের পক্ষ থেকে ট্রাম্পের এই বক্তব্য নিয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালি ইরানের জন্য পারমাণবিক অস্ত্রের মতোই গুরুত্বপূর্ণ 

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অংশীদারত্ব আরও গভীর করার আহ্বান ডা. শফিকুর রহমানের

ইসলামিক ব্যাংকিংয়ে সুশাসন, শরিয়াহ কমপ্লায়েন্স বাস্তবায়নে জোর

ফরিদপুর বিভাগ ও সিটি করপোরেশন হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পুরো ৯০ মিনিট খেলার জন্য প্রস্তুত নেইমার : আনচেলত্তি

কুমিল্লা ও চাঁদপুরে আনসার-ভিডিপির কার্যক্রম পরিদর্শনে অতিরিক্ত মহাপরিচালক

কমিউনিস্টবিরোধী বক্তব্যে যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপনের সূচনা করলেন ট্রাম্প

সাগরে লঘুচাপ, ঝড়ো হাওয়ার আভাস

ফুটপাতে ঘুমন্ত নারীকে ধর্ষণ, বিএনপি কর্মী আটক

নজরুল বর্ষ ২০২৬-২৭ / বক্তৃতা প্রতিযোগিতায় মাতিন হাসানের প্রথম স্থান অর্জন

১০

রিয়াদে পরিত্যক্ত কক্ষে প্রবাসী যুবকের মৃত্যু, লাশ দেশে আনতে স্বজনদের আকুতি

১১

মুকসুদপুরে হ্যান্ডকাফ ও খেলনা পিস্তলসহ ভুয়া পুলিশ আটক

১২

নদী বন্দর এলাকা পরিদর্শনে নৌ কর্তৃপক্ষের চেয়ারম্যান

১৩

বিশ্বকাপ জিতবে কারা, শেষ ষোলোর আগে ভবিষ্যদ্বাণী অপটার

১৪

সড়কে প্রাণ গেল ২ জনের

১৫

এক যুগেরও বেশি সময় ধরে সংষ্কার হয়নি বেড়িবাঁধ, দুর্ভোগে কয়রাবাসী

১৬

ফ্রান্স দলে বড় ধাক্কা, ছিটকে গেলেন বড় তারকা

১৭

নরওয়েকে হারিয়েই ইউরোপের ‘অভিশাপ’ ঘুচাবে ব্রাজিল?

১৮

দেশের নয় জেলায় রাত ১২টার মধ্যে বজ্রবৃষ্টির আভাস

১৯

কবি সুফিয়া কামালের ছেলে শাহেদ কামাল মারা গেছেন

২০
X