কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৫, ০১:০২ পিএম
আপডেট : ০৬ আগস্ট ২০২৫, ০১:১০ পিএম
অনলাইন সংস্করণ

উড্ডয়নের পরপরই যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত

সংগৃহীত ছবি।
সংগৃহীত ছবি।

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় একটি বিমান বিধ্বস্ত হয়ে সব আরোহী প্রাণ হারিয়েছেন। এই দুর্ঘটনায় বিমানে থাকা চারজন আরোহী নিহত হয়েছেন বলে এক বিবৃতিতে নিশ্চিত করেছে নাভাজো জাতিগোষ্ঠী কর্তৃপক্ষ।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম এপির প্রতিবেদনে এ খবর জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, বিমানটি রোগী আনা-নেওয়াসহ চিকিৎসা সরঞ্জাম পরিবহনে ব্যবহৃত হতো। বিমানটি মূলত নিকটবর্তী একটি হাসপাতাল থেকে একজন সংকটাপন্ন রোগীকে আনতে যাচ্ছিল। রোগীকে নিয়ে বিমানটির আবার আলবুকার্ক ফিরে যাওয়ার কথা ছিল। তবে, রোগীর অবস্থান কিংবা তার বর্তমান পরিস্থিতি সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। কিন্তু উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায় বিমানটিতে। এ সময় ভেতরেই মৃত্যু হয় চার আরোহীর।

দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। তবে বিষয়টি গভীরভাবে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

দুর্ঘটনাকবলিত বিমানটি ছিল বিচক্রাফট কিং এয়ার ৩০০ মডেলের। এটি পরিচালনা করছিল সিএসআই এভিয়েশন নামের একটি বেসরকারি বিমান সংস্থা। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন এবং বিমান সংস্থাটির বিবৃতি অনুযায়ী, বিমানটি নিউ মেক্সিকোর আলবুকার্ক শহর থেকে রওনা হয়েছিল। এতে দুজন পাইলট এবং দুজন চিকিৎসা কর্মী ছিলেন।

বিমানটি স্থানীয় সময় দুপুরে চিনলে এয়ারপোর্টের কাছে বিধ্বস্ত হয়, যা ফিনিক্স শহর থেকে প্রায় ৩০০ মাইল উত্তর-পূর্বে অবস্থিত। স্থানীয় পুলিশ কমান্ডার এমেট ইয়াজি বলেন, তারা চিনলে বিমানবন্দরে অবতরণের চেষ্টা করছিল, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে কিছু একটা ভুল হয়ে যায়।

প্রসঙ্গত, গত জানুয়ারিতেও যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়াতে আরেকটি মেডিকেল পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে ৮ জনের মৃত্যু হয়েছিল। সেই দুর্ঘটনায় বিমানের ভয়েস রেকর্ডার কাজ করছিল না বলে এনটিএসবি জানিয়েছিল।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১০

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১১

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১২

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৩

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৪

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৫

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৬

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৭

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৮

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৯

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

২০
X