কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৫, ০৯:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

‘ভুল করে’ কারাগার থেকে মুক্তি দেওয়া আসামিকে খুঁজছে পুলিশ

ছবি : প্রতীকী
ছবি : প্রতীকী

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের হ্যারিস কাউন্টি পুলিশ এমন এক ব্যক্তিকে খুঁজছে, যিনি কারাগার থেকে ‘ভুলবশত’ মুক্তি পেয়েছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এ খবর জানা গেছে।

ভুলবশত মুক্তি পাওয়া ওই ব্যক্তির নাম টরি ডুগাস (৩৬)। পরিবারের এক সদস্যকে আক্রমণের দায়ে পাঁচ বছর ও গ্রেপ্তার এড়ানোর দায়ে দুই বছরের কারাদণ্ড পেয়েছিলেন।

হ্যারিস কাউন্টি শেরিফ অফিস জানিয়েছে, ডুগাস বৃহস্পতিবার থেকে অন্যান্য অভিযোগে হ্যারিস কাউন্টি কারাগারে ছিলেন। অভিযোগগুলো পরবর্তীতে বাতিল হলে স্থানীয় সময় রোববার ভোর সাড়ে ৪টায় তাকে মুক্তি দেওয়া হয়।

ডুগাসের ‘ভুল মুক্তির’ কারণ নির্ধারণ করতে একটি ‘পূর্ণাঙ্গ তদন্ত’ চলছে জানিয়ে শেরিফ অফিস এক বিবৃতিতে বলেছে, মনে হচ্ছে কারাগারের কর্মীরা ডুগাসের ফাইলে অঙ্গরাজ্য কারাগারের সাজা তথ্য সঠিকভাবে লিপিবদ্ধ করেননি। যে কারণে তিনি মুক্তি পাওয়ার যোগ্য বলে ধরে নেওয়া হয়েছিল।

আরও পড়ুন: জুমার নামাজে না গেলে ২ বছরের দণ্ডের বিধান করল যে দেশ

হিউস্টন ক্রনিকল পুলিশের মুখপাত্র জেসন স্পেনসারের উদ্ধৃতি দিয়ে বলেছে, কারাগারের কর্মীরা সোমবার সকালে যখন অঙ্গরাজ্য কারাগারের হেফাজতে পাঠানোর তালিকা যাচাই করছিলেন, তখন তারা দেখেন ডুগাস অনুপস্থিত।

পুলিশ জনসাধারণকে অনুরোধ করেছে, ডুগাসকে দেখলে তারা যেন যোগাযোগ করে।

এটি হ্যারিস কাউন্টি কারাগার থেকে কেউ ভুলবশত মুক্তি পাওয়ার প্রথম ঘটনা নয়। চলতি বছরই নৃশংস খুনের অভিযোগে গ্রেপ্তার এক ব্যক্তিকে একই নামে অন্য কারও সঙ্গে মিলিয়ে ফেলে মুক্তি দেওয়া হয়েছিল। কিন্তু তিনি ২৪ ঘণ্টা মুক্ত থাকার পর স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছিলেন।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একাধিকবার প্রবেশের সুযোগ দিয়ে ১ বছরের ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব

জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ

আমরা একসঙ্গে ছিলাম, আছি এবং একসঙ্গেই থাকব: প্রধানমন্ত্রী

ডিবির হাতে গ্রেপ্তার ভাইরাল সেই রুনা 

ভরা মৌসুমেও ইলিশের আকাল, কারণ খুঁজতে মাঠে বিশেষজ্ঞ দল

বিশ্বকাপ ট্রফি হাতে দেশে ফিরল স্পেন, মাদ্রিদে লাখো মানুষের ঢল

ইউক্রেনে বাণিজ্যিক জাহাজে হামলা, ৪ ভারতীয় নাবিক নিহত

রক্ত, আতঙ্ক আর দীর্ঘশ্বাসে লেখা ২১ জুলাই: যে দিন সাভারের আকাশ ভারী হয়েছিল কান্নায়

সংশোধন নয়, সংস্কারের মধ্যে দিয়ে নতুন সংবিধানের কথা বলেছিলাম আমরা : আখতার হোসেন 

নিবন্ধন পেল বাংলা পোস্ট

১০

স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: প্রধানমন্ত্রী

১১

গ্যাসের তীব্র সংকটের কারণ জানাল তিতাস

১২

ডেঙ্গুর আর্থিক ক্ষতি বছরে ৫ হাজার কোটি টাকা: ডা. মোসলেহ উদ্দীন

১৩

বাজার থেকে আরও ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ

১৪

ইসলামোফোবিয়া প্রতিরোধে অস্ট্রেলিয়া সরকারের উদ্যোগ

১৫

ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ের ৫ কারণ 

১৬

কারখানায় বিস্ফোরণে দগ্ধ আরও ২ শ্রমিকের মৃত্যু

১৭

যুক্তরাষ্ট্রের যুদ্ধের কৌশল বুঝে ফেলেছে ইরান: গালিবাফ

১৮

অস্ত্রোপচারে ড্রিলের ফলা রেখে সেলাইয়ের অভিযোগ

১৯

ভারতে প্রথম ডেঙ্গু টিকার অনুমোদন, কারা নিতে পারবেন

২০
X