বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৫, ০৭:২২ পিএম
আপডেট : ২৪ আগস্ট ২০২৫, ০৮:১৩ পিএম
অনলাইন সংস্করণ

নখসহ মানুষের আঙুল পাওয়া গেল চিকেন রোলে, অতঃপর...

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

রেস্টুরেন্ট থেকে অর্ডার করা চিকেন রোলে নখসহ মানুষের আঙুলের ডগা পাওয়ার দাবি করেন এক নারী। তবে ওই রেস্টুরেন্ট মালিক বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেন। ঘটনাটি ২০২৩ সালে নিউইয়র্কে ঘটেছে।

ঘটনাটি পুরোনো হলেও নতুন করে বিষয়টি নিয়ে সাক্ষাৎকার দেওয়ার পর এটি আবারও আলোচনায় এসেছে।

সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালে ম্যারি এলিজাবেথ স্মিথ নামে ৪৩ বছর বয়সী এক নারীর সঙ্গে এ ঘটনা ঘটে। ঘটনার পর তিনি ‘স্থায়ীভাবে ট্রমাটাইজড’ হয়ে পড়েন। যে কোনো খাবার, বিশেষ করে মুরগির মাংস দেখলে তিনি আতঙ্কিত হয়ে পড়েন।

মামলার তথ্য অনুযায়ী, ক্রিয়েট অ্যাস্টোরিয়া নামে একটি রেস্টুরেন্ট থেকে চিকেন রোলটি অর্ডার করেন ম্যারি এলিজাবেথ। যেখানে তিনি সপ্তাহে অন্তত দুদিন খেতে যেতেন।

আরও পড়ুন : বাংলাদেশ পুলিশের সিনিয়র কর্মকর্তা ভারত থেকে আটক

অভিযোগকারী নারী জানিয়েছেন, রোলের ভেতর পাওয়া বস্তুটি মানুষের আঙুলের অংশ কি না সেটি নিশ্চিত হতে এটি ল্যাবে পরীক্ষা করা হয়। পরীক্ষার পর নিশ্চিত হওয়া যায় এটি এক নারীর আঙুলের অংশ।

তার আইনজীবী নিউইয়র্ক পোস্টকে বলেছেন, তিনি রোলে কামড় দেয়ার পর বুঝতে পারেন কিছু একটা ঠিক নেই। এরপর মুখ থেকে আঙুলের ডগাটি ফেলে দেন তিনি। তার জন্য এটি ভয়াবহ অভিজ্ঞতা ছিল।

এ ঘটনার পর ম্যারিকে ভাইরাস নিয়ন্ত্রণের থেরাপি দেওয়া হয় যাতে আঙুলের ডগা থেকে তার শরীরে রোগ-জীবাণু ছড়িয়ে পড়ার শঙ্কা না থাকে।

তিনি বলেন, ওই ঘটনার পর থেকে আমি কি খাচ্ছি এ ব্যাপারে খুব সতর্ক হয়ে যাই। পুনরায় মুরগি খেতে আমার অনেক সাহস ও সময় লেগেছে। আমি জীবনে স্বপ্নেও ভাবিনি এমন কিছু হবে।

এদিকে রেস্টুরেন্টের মালিক টেডি কারগিয়ানিস বলেছেন, এ নারী যেদিনের কথা বলছেন সেদিন তার রেস্টুরেন্টে কোনো নারী কর্মী ছিল না। তাহলে এটা আসবে কীভাবে? তিনি ম্যারির বিরুদ্ধে পাল্টা অভিযোগের হুমকি দিয়েছেন।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১০

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১১

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১২

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৩

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৪

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৫

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৬

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৭

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৮

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৯

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

২০
X