কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৫, ০৬:০৬ পিএম
আপডেট : ২৪ আগস্ট ২০২৫, ০৬:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশ পুলিশের সিনিয়র কর্মকর্তা ভারত থেকে আটক

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ভারতের ভূখণ্ডে অনুপ্রবেশের চেষ্টার সময় বাংলাদেশ পুলিশের সিনিয়র এক কর্মকর্তাকে আটক করা হয়েছে বলে দাবি জানিয়েছে বিএসএফ। শনিবার ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর চব্বিশ পরগনা জেলা সীমান্ত থেকে তাকে আটক করা হয়েছে বলে জানানো হয়।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

পশ্চিমবঙ্গ বিএসএফের কর্মকর্তারা বলেছেন, স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৬টা থেকে ৭টার মাঝে উত্তর চব্বিশ পরগনা জেলার হাকিমপুর সীমান্ত চৌকির কাছ থেকে বাংলাদেশি ওই পুলিশ কর্মকর্তাকে আটক করা হয়েছে। পরে আটককৃত ওই বাংলাদেশি পুলিশ কর্মকর্তাকে পশ্চিমবঙ্গ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

দেশটির কর্মকর্তারা বলেছেন, আটককৃত ব্যক্তির কাছ থেকে একটি পরিচয়পত্র পাওয়া গেছে। এতে দেখা যায়, তিনি বাংলাদেশ পুলিশে কর্মরত।

আরও পড়ুন : ভারতে আটক পুলিশ কর্মকর্তা আবু সাঈদ হত্যা মামলার আসামি

সীমান্তের একটি কাঁটাতারবিহীন অংশ দিয়ে প্রবেশের চেষ্টা করেন তিনি। এ সময় তার সন্দেহজনক আচরণে বিএসএফের সদস্যরা এগিয়ে যান। পরে তাকে আটক করে পশ্চিমবঙ্গ পুলিশের কাছে হস্তান্তর করেছে বিএসএফ। তবে তিনি কেন ভারতে পালিয়েছেন, সেই বিষয়ে এখন পর্যন্ত বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। বিস্তারিত জানতে বাংলাদেশি ওই পুলিশ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ।

কর্মকর্তারা জানিয়েছেন, ভারতীয় মাটিতে বাংলাদেশি পুলিশ অফিসার অবৈধভাবে প্রবেশের চেষ্টা একটি বিরল ঘটনা।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

টিভিতে আজ যত খেলা

১০

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

১১

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১২

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৩

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

১৪

আজকের নামাজের সময়সূচি

১৫

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

১৬

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

১৭

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

১৮

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

১৯

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

২০
X