কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৫, ০৫:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

মানবদেহে বিশ্বের প্রথম মাংসখেকো মাছি শনাক্ত

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবারের মতো এক মানবদেহে পাওয়া গেছে মাংসখেকো পরজীবী মাছি, যা ইংরেজিতে ‘নিউ ওয়ার্ল্ড স্ক্রুওয়ার্ম’ নামে পরিচিত। আক্রান্ত ব্যক্তি সেন্ট্রাল আমেরিকার দেশ এল সালভাদর ভ্রমণ শেষে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে ফেরেন এবং এরপরই তার দেহে পরজীবীটি শনাক্ত হয়।

মার্কিন স্বাস্থ্য বিভাগের বরাতে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স

যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) ৪ আগস্ট সংক্রমণটির কথা নিশ্চিত করে। তবে গোপনীয়তার কারণে ওই রোগীর পরিচয় বা বিস্তারিত জানানো হয়নি।

এর আগে দেশটির গবাদিপশু শিল্পের একটি সূত্র জানিয়েছিল, আক্রান্ত ব্যক্তি আসলে গুয়াতেমালা থেকে ফিরেছিলেন। যদিও সরকারি ঘোষণায় সে তথ্য ভিন্ন।

আরও পড়ুন: নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে আওয়ামী লীগের হামলা ও ভাঙচুর

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, মার্কিন জনস্বাস্থ্যের জন্য এ ঝুঁকি খুবই কম। এখন পর্যন্ত দেশটিতে কোনো প্রাণীর মধ্যে এ সংক্রমণ পাওয়া যায়নি। তবে সংক্রমণের খবর সামনে আসতেই আতঙ্কে কাঁপছে যুক্তরাষ্ট্রের বিশাল গবাদিপশু ও গরুর মাংস শিল্প।

মধ্য আমেরিকা থেকে শুরু করে মেক্সিকোর দক্ষিণাংশ পর্যন্ত ছড়িয়ে পড়া স্ক্রুওয়ার্ম উত্তর দিকে এগোচ্ছে, আর সেই হুমকি মোকাবিলায় যুক্তরাষ্ট্রও দ্রুত পদক্ষেপ নিচ্ছে।

এই পরজীবী মূলত মাছির মাধ্যমে ছড়িয়ে থাকে। মার্কিন কৃষিমন্ত্রী ব্রুক রোলিন্স সম্প্রতি টেক্সাস সফরে ঘোষণা দেন, সেখানে নতুন একটি জীবাণুমুক্ত মাছি উৎপাদন কেন্দ্র গড়ে তোলা হবে। কৃষি দপ্তরের হিসাব অনুযায়ী, কেবল টেক্সাসেই যদি প্রাদুর্ভাব ছড়ায় তবে গবাদিপশুর মৃত্যু, শ্রম ব্যয় ও ওষুধ খরচ মিলে অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে প্রায় ১৮০ কোটি ডলার।

বিফ অ্যালায়েন্স নামের একটি শিল্প সংগঠনের এক নির্বাহী ই-মেইলে বিভিন্ন খামারি ও ব্যবসায়ীদের সতর্ক করে লিখেছেন, মেরিল্যান্ডে এক মানুষের শরীরে পরজীবী পাওয়া গেছে। তবে গোপনীয়তার কারণে ওই রোগীর পরিচয় বা বিস্তারিত জানানো হয়নি।

স্ক্রুওয়ার্ম আসলে কী?

এটি মাছির মাধ্যমে ছড়ানো এক ধরনের পরজীবী। স্ত্রী মাছি উষ্ণ রক্তের প্রাণীর ক্ষতস্থানে ডিম পাড়ে। সেখান থেকে শত শত লার্ভা ফুটে ধারালো মুখ দিয়ে জীবন্ত প্রাণীর মাংস খেতে থাকে। চিকিৎসা না করলে আক্রান্ত প্রাণী বা মানুষ মৃত্যু ঝুঁকিতে পড়ে। নামটি এসেছে ওই লার্ভার খাওয়ার ভঙ্গি থেকে, যেন কাঠে পেরেক ঢুকছে স্ক্রু ঘোরানোর মতো।

মানুষের শরীরের এই সংক্রমণ বিরল হলেও বিপজ্জনক। চিকিৎসা মানে শত শত লার্ভা হাতে করে সরানো, ক্ষত জীবাণুমুক্ত করা। দ্রুত চিকিৎসা পেলে বাঁচা সম্ভব, তবে প্রক্রিয়াটি কষ্টকর।

অন্যদিকে, সাত দশকের মধ্যে যুক্তরাষ্ট্রে গরুর পাল সবচেয়ে কমে যাওয়ায় গরুর মাংসের দাম এরই মধ্যে রেকর্ড ছুঁয়েছে। এর মধ্যে মানবদেহে স্ক্রু-ওয়ার্ম শনাক্ত হওয়ার খবর গোপন রাখার চেষ্টা ও শিল্পের উৎকণ্ঠা ট্রাম্প প্রশাসনের জন্যও রাজনৈতিক চাপ হয়ে দাঁড়াতে পারে।

ষাটের দশকে ব্যাপক হারে জীবাণুমুক্ত পুরুষ মাছি ছেড়ে যুক্তরাষ্ট্র থেকে স্ক্রু-ওয়ার্ম নির্মূল করা হয়েছিল। তারা স্ত্রী মাছির সঙ্গে মিলিত হলেও ডিম ফুটত না। এখনো সেই একই কৌশল আবার সামনে আনতে হচ্ছে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২২ হাজার টাকা বেতনে সহকারী অফিসার পদে চাকরি, আছে বিভিন্ন সুবিধা

সুজন এলাকায় ঢুকলেই ঘটে চুরির ঘটনা

সড়ক থেকে পাঙাশ মাছ তুলতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

একটি ফ্ল্যাটের দামে জার্মানিতে বিক্রি হচ্ছে ১৫টি বাড়ির ছোট্ট গ্রাম

যমুনা গ্রুপে চাকরি, বয়স ৪০ হলেও করা যাবে আবেদন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাঁদাবাজি, গ্রেপ্তার ৪

মোহাম্মদ সাহাবুদ্দিন আর রাষ্ট্রপতি থাকছেন না

এসএসসি পাসেই চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

নতুন ভিডিওতে অন্তরঙ্গ অবস্থায় দেখা গেল এমপি নজরুলকে

গাজী নজরুলের ভিডিওকাণ্ডে টালমাটাল সাতক্ষীরা-৪: উপনির্বাচন নিয়ে চলছে জোর আলোচনা

১০

ঢাকার বিভিন্ন হোটেল থেকে ফাঁস হচ্ছে এমপি নজরুলের ভিডিও

১১

চুলা থেকে সিএনজি পাম্প, ভোগান্তিতে নগরবাসী

১২

প্রাথমিক বিদ্যালয়ের টিফিনের রুটিতে মিলল ব্লেড!

১৩

মানবতাবিরোধী অপরাধের মামলায় মোজাফফরকে গ্রেপ্তার দেখালেন ট্রাইব্যুনাল

১৪

কিংবদন্তিদের গল্প নিয়ে উপস্থাপনায় ফিরলেন মুনমুন

১৫

শাপলা চত্বর হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই: চিফ প্রসিকিউটর

১৬

দল বহিষ্কার করলে এমপি পদ যাওয়ার সুযোগ নেই: ইসি মাছউদ

১৭

সন্ধ্যার মধ্যে ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১৮

পাবনায় ১৫ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ

১৯

ম্যানেজার পদে চাকরি, বয়স ৫০ হলেও করা যাবে আবেদন

২০
X