কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৫, ০১:২৪ পিএম
আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৫, ০১:২৫ পিএম
অনলাইন সংস্করণ

ভারত-কানাডার ওপর নতুন শুল্কের হুমকি ট্রাম্পের

ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের চাল ও কানাডার সারের ওপর নতুন শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। তিনি বলেন, মার্কিন কৃষকদের স্বার্থ রক্ষার জন্য প্রয়োজনে এই পদক্ষেপ নেওয়া হবে।

শুক্রবার (৫ ডিসেম্বর) ওয়াশিংটনে ট্রাম্প ১ হাজার ২০০ কোটি ডলারের কৃষি প্রণোদনা ঘোষণা করেন। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আমাদের দেশীয় পণ্য, কৃষি ও শিল্পকে রক্ষা করাও শুল্কনীতির উদ্দেশ্য। মার্কিন কৃষকরা দেশের মেরুদণ্ড।

ট্রাম্প আরও জানান, ভারতীয় চাল মার্কিন বাজারে প্রভাব ফেলছে এবং কানাডার সার আমদানির কারণে দেশীয় সারের বাজার ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই প্রয়োজনে নতুন শুল্ক আরোপ করা হবে।

এর আগে ২ এপ্রিল ট্রাম্প প্রশাসন বিশ্বের ১০০-এর বেশি দেশের ওপর বর্ধিত রপ্তানি শুল্ক আরোপ করেছিল, যার মধ্যে ভারত ও কানাডা উল্লেখযোগ্য।

ভারতের কিছু পণ্যের ওপর শুল্ক প্রত্যাহার করা হয়েছে, যেমন—গোলমরিচ, লবঙ্গ, জিরা, এলাচ, হলুদ, আদা এবং বিভিন্ন চা। তবে বাসমতি চাল, চিংড়ি ও সামুদ্রিক মাছের ওপর শুল্ক এখনো অব্যাহত রয়েছে।

সূত্র : এএফপি

কালবেলা/পিআর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে সেতুমন্ত্রী / সড়ক দুর্ঘটনা কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ার আহ্বান 

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা

বস্ত্র খাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর কমিটি গঠন

জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের ফেসবুক পোস্ট

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা 

সকালের নাশতা ছাড়া ব্যায়াম করা কি নিরাপদ? জানুন

২০২৭ সালের মধ্যে ‘সড়ক নিরাপত্তা আইন’ প্রণয়ন করবে সরকার

সুদানের চার অঙ্গরাজ্যে কলেরার সংক্রমণ, বাড়ছে উদ্বেগ

শিশু ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত হাটহাজারী থেকে গ্রেপ্তার

ছাত্রশিবিরের উদ্যোগে দিনব্যাপী শাখা দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত

১০

সেতুর পাশে পড়ে ছিল অজ্ঞাত নারীর মরদেহ 

১১

শোকেরও ছুটি নেই

১২

স্বামী ছিলেন জেলে, সংঘবদ্ধ ধর্ষণে স্ত্রী অন্তঃসত্ত্বা

১৩

ব্যাডমিন্টনের মাধ্যমে প্রবাসে বন্ধন ও সম্প্রীতির বার্তা

১৪

‘ইকোফিল’ উদ্যোগ চালু করল এনার্জিপ্যাক

১৫

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

১৬

প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে দাবি / এমপি নজরুলের নির্দেশে হামলা হয়েছিল ড্রাইভারের ওপর

১৭

বিশ্ববাজারে দুই সপ্তাহের সর্বোচ্চে স্বর্ণের দাম

১৮

এলডিসি উত্তরণে প্রস্তুতিকাল বাড়ানোর সুপারিশ ইকোসকের

১৯

থালাপতি বিজয়ের ‘জন নায়াগান’ / ৪৮ ঘণ্টায় বিক্রি ১৫ কোটি টাকার টিকিট

২০
X