কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৫, ০১:০০ পিএম
অনলাইন সংস্করণ

উড্ডয়নের পরই ইঞ্জিনে আগুন, অল্পের জন্য প্রাণে বাঁচলেন ২৯০ যাত্রী

বিমানের ইঞ্জিনে আগুন। ছবি: সংগৃহীত
বিমানের ইঞ্জিনে আগুন। ছবি: সংগৃহীত

উড্ডয়নের পরই একটি বিমানের ইঞ্জিনে আগুন লেগেছে। এ ঘটনায় অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন বিমানে থাকে ২৮০ যাত্রী ও ক্রু সদস্যরা। বিমানটি এ সময়ে জরুরি অবতরণ করেছে।

রোববার (১৪ ডিসেম্বর) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, টোকিওগামী ইউনাইটেড এয়ারলাইন্সের একটি ফ্লাইট উড্ডয়নের সময় ইঞ্জিন বিকল হয়েছে। এ সময় বিমানটি যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার উত্তরাঞ্চলে অবস্থিত ডালেস আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে।

শনিবার বিকেলে এ ঘটনা ঘটেচেজ। যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এ তথ্য জানিয়েছে।

ইউনাইটেড এয়ারলাইন্সের এক মুখপাত্র জানান, উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই একটি ইঞ্জিনে শক্তি হারালে ফ্লাইটটি নিরাপদে অবতরণ করে। এ ঘটনায় বিমানে থাকা ২৭৫ জন যাত্রী ও ১৫ জন ক্রু সদস্যের কেউ আহত হননি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা যায়, ডালেস বিমানবন্দরের রানওয়ের কাছ থেকে ধোঁয়া উঠছে। ওয়াশিংটন ডিসি থেকে প্রায় ২৫ মাইল দূরে অবস্থিত ডালেসই যুক্তরাষ্ট্রের রাজধানীর নিকটতম আন্তর্জাতিক বিমানবন্দর।

এফএএ জানিয়েছে, ইউনাইটেড ফ্লাইট ৮০৩–এর ঘটনাটি তদন্ত করা হবে। বোয়িং ৭৭৭-২০০ মডেলের এই বিমানের ইঞ্জিনের একটি অংশ (ইঞ্জিন কভার) খুলে পড়ে আগুন ধরে যায়, যার ফলে বিমানবন্দরের ভেতরে ঝোপঝাড়ে আগুন লাগে বলে জানান যুক্তরাষ্ট্রের পরিবহনমন্ত্রী শন ডাফি। তবে মেট্রোপলিটন ওয়াশিংটন এয়ারপোর্টস অথরিটি জানিয়েছে, আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে।

ইউনাইটেড এয়ারলাইন্সের পক্ষ থেকে জানানো হয়েছে, একই দিনে পরে অন্য একটি বিমানে যাত্রীদের নিয়ে ফ্লাইটটি পুনরায় পরিচালনা করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১০

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১১

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১২

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৪

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৫

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৬

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৭

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৮

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৯

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

২০
X