কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ০৩:২৫ পিএম
আপডেট : ২১ জানুয়ারি ২০২৬, ০৪:১২ পিএম
অনলাইন সংস্করণ

যান্ত্রিক ত্রুটির কবলে ডোনাল্ড ট্রাম্পকে বহনকারী বিমান

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বহনকারী এয়ার ফোর্স ওয়ান উড্ডয়নের কিছুক্ষণ পরই ওয়াশিংটন ডিসি এলাকায় ফিরে আসে। হোয়াইট হাউস কর্মকর্তাদের বরাতে জানা গেছে, বিমানে সামান্য বৈদ্যুতিক ত্রুটি ধরা পড়ায় সতর্কতামূলকভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রেসিডেন্টের সুইজারল্যান্ড সফরের অংশ হিসেবে তার বিশ্ব অর্থনৈতিক ফোরামে বক্তব্য দেওয়ার কথা ছিল।

বোয়িং ৭৪৭ মডেলের বিমানটি ফিরে আসার পর প্রেসিডেন্টের সফরসূচি বাতিল করা হয়নি। পরে ছোট আকারের একটি বোয়িং ৭৫৭ বিমানে করে সফর পুনরায় শুরু করা হয়। নতুন বিমানটি বুধবার যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় মধ্যরাতের একটু পর উড্ডয়ন করে। প্রথম ফ্লাইট ছাড়ার প্রায় দুই ঘণ্টা পর এটি উড্ডয়ন করে। খবর সিবিসি নিউজের।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানান, উড্ডয়নের পর ক্রুরা বিমানে একটি ‘ছোট বৈদ্যুতিক সমস্যা’ শনাক্ত করেন। বাড়তি সতর্কতার অংশ হিসেবেই ফিরে আসার সিদ্ধান্ত নেওয়া হয়।

বিমানে থাকা এক সাংবাদিক জানান, উড্ডয়নের পরপরই প্রেস কেবিনের আলো কিছু সময়ের জন্য নিভে যায়। তবে তখন কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি।

বর্তমানে দুটি বিমান এয়ার ফোর্স ওয়ান হিসেবে ব্যবহৃত হচ্ছে, সেগুলো প্রায় চার দশক ধরে উড়ছে। এগুলোর পরিবর্তে নতুন বিমান তৈরির কাজ করছে বোয়িং। তবে নানা জটিলতায় সেই প্রকল্প একাধিকবার বিলম্বের মুখে পড়েছে।

কালবেলা/এএএম/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য

দেশে চাঁদাবাজি-দুর্নীতি আগের চেয়েও বেড়েছে: গাজী আতাউর

জলাবদ্ধ সড়কে হাঁস ছেড়ে ব্যতিক্রমী প্রতিবাদ 

জাবি চিকিৎসা কেন্দ্র উন্নয়নে প্রশাসনের ৫ সিদ্ধান্ত

মেসি-ইয়ামালদের মহারণ কবে? জানা গেল সম্ভাব্য সময়

জাসদ-ছাত্রলীগ থেকে জামায়াত, এক ভিডিওতে সব হারালেন এমপি নজরুল  

হাতিরঝিলে শিশুসহ মায়ের আত্মহত্যার চেষ্টা, উদ্ধার করলেন আনসার সদস্য

১০

আবাসিক হোটেলে গৃহবধূ হত্যা: জবানবন্দি দিলেন আসামি

১১

মিরপুরের জনসভায় জামায়াত আমির  / ‘এই আসলাম’ বলে ১৩বার ফেল করেছেন শেখ হাসিনা

১২

মানবপাচারের শিকার ২৮৯ নাগরিককে দেশে ফিরিয়ে নিল রুয়ান্ডা

১৩

ভারতের হয়ে প্রথম ফিফটি সূর্যবংশীর, গড়লেন বিশ্ব রেকর্ড

১৪

লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য সেলিম হাসপাতালে ভর্তি

১৫

১০ বছর বয়সী খাদিজার মৃত্যু, ডাক্তারের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ 

১৬

কারমাইকেল কলেজে অনিয়মের অভিযোগ, ২৮ জুলাই পর্যন্ত আলটিমেটাম

১৭

দুধ দিয়ে গোসল করে দল ছাড়লেন জামায়াত নেতা

১৮

চোরাই মোটরসাইকেলসহ বাবা-ছেলে গ্রেপ্তার

১৯

কৈশোরবান্ধব স্বাস্থ্যসেবা জোরদারে জাতীয় কাঠামোয় ভিপিএল মডেল অন্তর্ভুক্তি জরুরি

২০
X