কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ০১:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রে ৮ আরোহী নিয়ে ব্যক্তিগত জেট বিমান বিধ্বস্ত

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মেইন অঙ্গরাজ্যের ব্যাঙ্গর আন্তর্জাতিক বিমানবন্দরে আট আরোহী নিয়ে একটি ব্যক্তিগত জেট বিমান বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনার পরপরই বিমানটিতে আগুন ধরে যায়।

যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, রোববার স্থানীয় সময় রাত প্রায় ৭টা ৪৫ মিনিটে উড্ডয়নের সময় এই দুর্ঘটনা ঘটে।

রয়টার্সের খবরে বলা হয়, বিমানটিতে থাকা আরোহীদের পরিচয় এবং তারা জীবিত আছেন কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

এক সরকারি কর্মকর্তা জানিয়েছেন, এটি ছিল দুই ইঞ্জিনের বোম্বার্ডিয়ার চ্যালেঞ্জার সিক্স হান্ড্রেড মডেলের একটি বিজনেস জেট। বিধ্বস্ত হওয়ার পর আগুনের লেলিহান শিখা পুরো বিমানটিকে গ্রাস করে।

দুর্ঘটনার সময় বিমানবন্দর এলাকায় হালকা তুষারপাত শুরু হয়েছিল। তবে আবহাওয়া এই দুর্ঘটনার কারণ কি না, তা এখনো নিশ্চিত করেনি কর্তৃপক্ষ। এদিকে মেইনের বেশিরভাগ এলাকায় শীতকালীন ঝড়ের সতর্কতা জারি রয়েছে।

কর্তৃপক্ষ জানায়, বিমানটি টেক্সাস থেকে মেইনে এসেছিল এবং এটি টেক্সাসের হিউস্টনের একটি প্রতিষ্ঠানের নামে নিবন্ধিত। এফএএ-এর তথ্য অনুযায়ী, বিমানটি ২০২০ সাল থেকে ব্যবহার করা হচ্ছিল।

এফএএ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্ট সেফটি বোর্ডের সঙ্গে যৌথভাবে দুর্ঘটনার তদন্ত করা হবে।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছেলেকে মারধরের প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম

আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে যে বার্তা দিলেন মোদি

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে আজ থেকে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কার্যকর

বেনাপোলে অবৈধ ইলিশের চালান আটক

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ঠেকাল বিজিবি

পাহাড়ি ঢল ও স্লুইসগেটের অব্যবস্থাপনায় বেহাল চকরিয়ার সড়ক

আবারও হবে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল? পিটিশনের সবশেষ অবস্থা

তেল সংকটের গুজব, ফিলিং স্টেশনে উপচেপড়া ভিড়

দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের উপায় নিয়ে বাংলাদেশ-ইইউ আলোচনা

কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল ‘সোলজারফিশ’

১০

বর্ষায় বাড়ছে সাপের উপদ্রব, ২৪ ঘণ্টায় কুষ্টিয়ার হাসপাতালে ১৩ রোগী

১১

ককরোচ পার্টির বিক্ষোভ / শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

১২

ছুটির দিনে দীর্ঘ সময় যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ

১৩

মধ্যরাতে রাস্তায় পুলিশ দম্পতির মারামারি

১৪

শুক্রবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

২৪ জুলাই  / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

১৬

৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তার যুবক

১৭

আপত্তিকর ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে বহিষ্কার

১৮

সকালের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কতা

১৯

আজকের নামাজের সময়সূচি

২০
X