কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৫২ পিএম
আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

হার্ভার্ডের সঙ্গে সব একাডেমিক সম্পর্ক ছিন্নের ঘোষণা পেন্টাগনের

হার্ভার্ডের সঙ্গে সব একাডেমিক সম্পর্ক ছিন্ন করল পেন্টাগন
ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সব ধরনের একাডেমিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে। এর ফলে সামরিক শিক্ষা, ফেলোশিপ ও সার্টিফিকেট কোর্সসংক্রান্ত দীর্ঘদিনের সহযোগিতা বন্ধ হয়ে যাবে।

ওয়াশিংটন থেকে এএফপি জানায়, শুক্রবার এক বিবৃতিতে পেন্টাগন জানায় যে ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে সিদ্ধান্তটি কার্যকর হবে। তবে বর্তমানে যেসব সামরিক কর্মকর্তা হার্ভার্ডে অধ্যয়নরত আছেন, তারা তাদের কোর্স শেষ করার সুযোগ পাবেন।

ট্রাম্প প্রশাসন হার্ভার্ডের বিরুদ্ধে অতিরিক্ত উদারপন্থী মতাদর্শ প্রচারের অভিযোগ তুলেছে। প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেন, দীর্ঘদিন ধরে পেন্টাগন তাদের মেধাবী কর্মকর্তাদের হার্ভার্ডে পাঠালেও প্রত্যাশিত ফল পাওয়া যায়নি। তার দাবি, অনেক কর্মকর্তা এমন ধারণা নিয়ে ফিরে আসছেন যা বাহিনীর যুদ্ধ সক্ষমতা বাড়াতে সহায়ক নয়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে হেগসেথ লিখেছেন, হার্ভার্ড উদারপন্থি, কিন্তু পেন্টাগন নয়।

তিনি আরও জানান, সামরিক শিক্ষার জন্য আইভি লিগের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সঙ্গেও সম্পর্ক পর্যালোচনা করা হবে এবং সাশ্রয়ী ও মানসম্মত শিক্ষার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে।

ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ফিলিস্তিনপন্থি বিক্ষোভের সময় হার্ভার্ডসহ কিছু বিশ্ববিদ্যালয় ইহুদি শিক্ষার্থীদের সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে। এ নিয়ে আইনি পদক্ষেপ ও জরিমানার কথাও বলা হয়েছে। অন্যদিকে, শিক্ষাবিদরা আশঙ্কা প্রকাশ করেছেন যে এ ধরনের চাপ একাডেমিক স্বাধীনতাকে ক্ষতিগ্রস্ত করতে পারে।

এর আগে ট্রাম্প প্রশাসন হার্ভার্ডের ২৬০ কোটি ডলারের বেশি সরকারি অনুদান কমানোর চেষ্টা করেছিল এবং বিদেশি শিক্ষার্থীদের প্রবেশে কড়াকড়ি আরোপের উদ্যোগ নিয়েছিল, যারা বিশ্ববিদ্যালয়ের মোট শিক্ষার্থীর প্রায় এক-চতুর্থাংশ।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘যতবার হরমুজের জাহাজে হামলা ততবার ইরানের বেসামরিক স্থাপনা ধ্বংস করা হবে’

কারও কাছে মাথা নত করতে রাজনীতি করি না: খোরশেদ আলম

ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান মকবুল তিন দিনের রিমান্ডে

মহিলা কলেজে চাকরি করায় পদ হারালেন জামায়াত নেতা

নারীকাণ্ডে বহিষ্কার এমপি নজরুলের বিষয়ে যে তথ্য জানালেন ইসি আনোয়ারুল

সৌদি আরবের ওপর হুতিদের নৌ অবরোধ, নিন্দা জানাল ঢাকা

টাঙ্গাইলে হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

ফাইনালে কেমন ছিল রেফারিং? এবার মুখ খুললেন মেসিদের কোচ

‘বহিষ্কার’ আর ‘পদত্যাগ’ এক নয়, গাজী নজরুলকে নিয়ে ভিন্ন ব্যাখ্যা জ্যোতির্ময় বড়ুয়ার 

১০

ভিডিওকাণ্ডে জামায়াত নেতা দল থেকে বহিষ্কার, শ্যামনগরে মিষ্টি বিতরণ

১১

ইরান যুদ্ধে মধ্যস্থতার পর যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান

১২

চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির বার্তা

১৩

ইসলামে নৈতিক স্খলনের শাস্তি কী?

১৪

জাল টাকার মামলায় হাজিরা দিতে এসে জাল নোটসহ ফের গ্রেপ্তার

১৫

এমপি নজরুলসহ ৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা চালকের, একজন কারাগারে

১৬

কিস্তি ক্রেতা স্বামীর মৃত্যু, স্ত্রীকে ওয়ালটন প্লাজার লাখ টাকার আর্থিক সহায়তা

১৭

‘অন্য সবকিছু ভুলে যাও’ কেন বলেছিলেন মেসি, জানাল আর্জেন্টিনার গণমাধ্যম

১৮

ইউপি নির্বাচনের সময় জানালেন মন্ত্রী

১৯

শিল্পকলায় চার দিনব্যাপী বাঁশরী নজরুল নাট্যোৎসব

২০
X