কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:০৬ পিএম
অনলাইন সংস্করণ

ইরান ইস্যুতে ইসরায়েলের স্বার্থ অবশ্যই বিবেচনায় রাখা হবে : ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে চলমান আলোচনা কীভাবে এগোবে—এ বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে কোনো গুরুত্বপূর্ণ বা ‘সীমানির্দেশক’ চুক্তি হয়নি।

তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্র কোনো নতুন প্রতিশ্রুতি দিয়েছে—এমন ইঙ্গিত পাওয়া যায়নি। ট্রাম্প শুধু বলেছেন, ইসরায়েলের নিরাপত্তা স্বার্থ অবশ্যই বিবেচনায় রাখা হবে। তবে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনা চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন তিনি।

বুধবার হোয়াইট হাউসে দুই নেতার দীর্ঘ বৈঠকে নেতানিয়াহু ইরানের পারমাণবিক কর্মসূচির পাশাপাশি ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়েও কঠোর অবস্থান নেওয়ার জন্য ট্রাম্পকে চাপ দেওয়ার চেষ্টা করেন।

গত বছর দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর এটি ছিল ট্রাম্প ও নেতানিয়াহুর সপ্তম বৈঠক। বৈঠক শেষে ট্রাম্প একে খুব ভালো আলোচনা বলে উল্লেখ করলেও কোনো বড় সিদ্ধান্ত হয়নি বলে জানান।

এর আগে ওমানে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে পারমাণবিক ইস্যুতে আলোচনা হয়েছে, যা দুই পক্ষই ইতিবাচক বলে উল্লেখ করেছে। তবে সম্ভাব্য পরবর্তী দফা আলোচনায় প্রভাব রাখতে চাইছে ইসরায়েল।

চুক্তি না হলে ইরানের ওপর সামরিক হামলার হুঁশিয়ারিও দিয়েছেন ট্রাম্প। অন্যদিকে, হামলা হলে পাল্টা জবাব দেওয়ার সতর্কবার্তা দিয়েছে ইরান। এ পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

যুক্তরাষ্ট্র ইতোমধ্যে অঞ্চলে অতিরিক্ত নৌ-শক্তি ও সামরিক সরঞ্জাম মোতায়েন করেছে। ট্রাম্প আবারও ইসরায়েলের নিরাপত্তার প্রতি যুক্তরাষ্ট্রের দৃঢ় সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছেন।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

টিভিতে আজকের যত খেলা

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

স্বর্ণের আজকের বাজারদর

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১০

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১১

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

১২

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

১৩

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

১৪

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

১৫

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

১৬

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

১৭

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৮

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

১৯

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

২০
X