বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৮ এএম
অনলাইন সংস্করণ

ক্যারিবিয়ান সাগরে মার্কিন হামলা, নিহত ৩

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ক্যারিবিয়ান সাগরে একটি নৌকায় হামলা চালিয়ে তিনজনকে হত্যা করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। শুক্রবার ভোরে এ হামলা চালানো হয় বলে জানিয়েছে সাউদার্ন কমান্ড বা সাউথকম। খবর আলজাজিরার।

সাউথকম এক বিবৃতিতে জানায়, মার্কিন বাহিনী লিথাল কাইনেটিক স্ট্রাইক পরিচালনা করে নৌকাটিকে লক্ষ্য করে হামলা চালায়। তাদের দাবি, হামলার লক্ষ্য ছিল মাদক পাচারের সঙ্গে জড়িত সন্দেহভাজন ব্যক্তিরা, যাদের তারা নার্কো-টেররিস্ট হিসেবে উল্লেখ করেছে। তবে এ দাবির পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি।

সাউথকম প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, একটি ক্ষেপণাস্ত্র নৌকাটিতে আঘাত হানার পর সেটি আগুনে পুড়ে সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়।

আন্তর্জাতিক আইন ও মানবাধিকার বিশেষজ্ঞরা বারবার সতর্ক করে বলেছেন, আন্তর্জাতিক জলসীমায় এ ধরনের হামলা বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শামিল হতে পারে, এমনকি লক্ষ্যবস্তু ব্যক্তিরা মাদক পাচারের সঙ্গে জড়িত হলেও।

এর আগে সোমবার পূর্ব প্রশান্ত মহাসাগরে আরেকটি নৌযানে হামলা চালায় মার্কিন বাহিনী। সাউথকম জানায়, ওই হামলায় দুইজন নিহত হন এবং একজন জীবিত ছিলেন। জীবিত ব্যক্তির বিষয়ে তারা মার্কিন কোস্ট গার্ডকে অবহিত করেছে বলে জানানো হয়। তবে তার অবস্থা বা উদ্ধারের সম্ভাবনা সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

উল্লেখ্য, ২০২৫ সালের সেপ্টেম্বর থেকে শুরু হওয়া অভিযানে এখন পর্যন্ত অন্তত ১৩৩ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। সেপ্টেম্বর মাসেই আন্তর্জাতিক জলসীমায় প্রথম হামলার ঘটনা ঘটে। সে সময় একটি নৌযান ধ্বংসের পর ধ্বংসাবশেষ আঁকড়ে ধরা বেঁচে থাকা ব্যক্তিদের ওপরও পুনরায় হামলার অভিযোগ ওঠে।

কালবেলা/এএএম/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১০

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১১

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১২

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৩

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৪

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৫

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৬

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

১৭

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

১৮

টুঙ্গিপাড়ার পাশে সমাবেশ করে গেলেন হাসনাতরা

১৯

রাহুলকে কোথায় নেওয়া হয়েছে জানাচ্ছে না দিল্লি পুলিশ: কংগ্রেস

২০
X