শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৯ পিএম
আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২০ পিএম
অনলাইন সংস্করণ

ট্রাম্পের বৈশ্বিক শুল্ক আরোপ অবৈধ : মার্কিন সুপ্রিম কোর্ট

ছবি :  সংগৃহীত
ছবি : সংগৃহীত

ডোনাল্ড ট্রাম্পের বৈশ্বিক শুল্ক আরোপ অবৈধ ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালত। বৈশ্বিক অর্থনীতিতে এ সিদ্ধান্তের সুদূরপ্রসারী প্রভাব পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের সুপ্রম কোর্টের দেওয়া এ রায়ে বলা হয়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একতরফাভাবে বিশ্বজুড়ে ব্যাপক শুল্ক আরোপ করে ফেডারেল আইন লঙ্ঘন করেছেন।

এ রায়কে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে সুপ্রিম কোর্টে প্রশাসনের অন্যতম বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। গত বছর অভিবাসন নীতি, স্বাধীন সংস্থার প্রধানদের অপসারণ এবং সরকারি ব্যয়ে বড় ধরনের কাটছাঁট সংক্রান্ত একাধিক জরুরি আবেদনে আদালত প্রেসিডেন্টের পক্ষ নিয়েছিল।

জন রবার্টসের নেতৃত্বাধীন বেঞ্চ ৬-৩ ভোটে এ সিদ্ধান্ত দেয়। রায়ে বলা হয়, আরোপিত শুল্ক আইনের নির্ধারিত সীমা ছাড়িয়ে গেছে। তবে, ইতোমধ্যে আদায় করা ১৩০ বিলিয়ন ডলারেরও বেশি শুল্কের অর্থের ভবিষ্যৎ নিয়ে আদালত কোনো দিকনির্দেশনা দেয়নি।

প্রধান বিচারপতি রবার্টস তার পর্যবেক্ষণে বলেন, প্রেসিডেন্ট এমন এক অসাধারণ ক্ষমতার দাবি করেছেন, যার মাধ্যমে তিনি একতরফাভাবে সীমাহীন পরিমাণে, অনির্দিষ্ট সময়ের জন্য এবং বিস্তৃত পরিসরে শুল্ক আরোপ করতে পারেন। কিন্তু এমন ক্ষমতার ব্যাপ্তি, ঐতিহাসিক প্রেক্ষাপট ও সাংবিধানিক কাঠামো বিবেচনায় তা প্রয়োগ করতে হলে কংগ্রেসের স্পষ্ট অনুমোদন দেখানো জরুরি।

আদালত আরও উল্লেখ করে, যে জরুরি ক্ষমতার ভিত্তিতে ট্রাম্প শুল্ক আরোপের উদ্যোগ নিয়েছিলেন, তা যথেষ্ট নয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

১০

ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা

১১

বিশ্বকাপের যে ব্যতিক্রম তালিকায় সবার উপরে এমবাপ্পে

১২

রাশিয়া-চীনকে ইরানে অস্ত্র সরবরাহ না করার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

১৩

মেসির বিদায় হবে আর্জেন্টিনায়, পরিকল্পনায় ‘বিশেষ’ ম্যাচ

১৪

শীর্ষ মাদক কারবারি সীমা গ্রেপ্তার, পলাতক স্বামী ‘প্লাস্টিক ফারুক’

১৫

স্পেনকে শিরোপা জেতানোর পরই বড় দুঃসংবাদ পেলেন বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী নায়ক

১৬

নীলফামারীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

১৭

আন্তঃদেশীয় হুমকি মোকাবিলায় আসিয়ানের সঙ্গে কাজ করবে বাংলাদেশ

১৮

চীনের উদ্যোগে নতুন করে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার পথ খুঁজছে পাকিস্তান

১৯

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, তরুণ নিহত

২০
X