কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ মার্চ ২০২৬, ০২:১১ পিএম
অনলাইন সংস্করণ

হঠাৎ আমেরিকার সঙ্গে ‘চুক্তি’ করতে চায় কিউবা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কিউবা যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি ‘চুক্তি’ করতে আগ্রহী এবং এটি খুব দ্রুত হতে পারে।

রোববার এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, কিউবাও একটি চুক্তি করতে চায়। আমি মনে করি খুব শিগগিরই আমরা একটি চুক্তিতে পৌঁছাতে পারব।

তিনি জানান, বর্তমানে যুক্তরাষ্ট্র ইরান ইস্যু নিয়ে ব্যস্ত থাকলেও সেটি সামাল দেওয়ার পর কিউবার দিকে পূর্ণ মনোযোগ দেওয়া হবে।

ট্রাম্প বলেন, আমরা কিউবার সঙ্গে আলোচনা করছি। তবে আগে ইরান নিয়ে কিছু বিষয় সমাধান করতে হবে। এরপর কিউবার বিষয়ে দ্রুত অগ্রগতি হতে পারে।

এদিকে কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-ক্যানেল জানিয়েছেন, তাদের সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক মতপার্থক্য নিয়ে আলোচনা করেছে। তবে আলোচনার বিস্তারিত কিছু জানাননি তিনি।

গত জানুয়ারিতে ট্রাম্প প্রশাসন কিউবার ওপর তেল অবরোধ আরোপ করে, যার ফলে দেশটির জ্বালানি সরবরাহে বড় ধরনের সংকট দেখা দেয়।

এর আগে থেকেই কিউবার ওপর যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের অর্থনৈতিক অবরোধ রয়েছে। বিশ্লেষকদের মতে, ভেনেজুয়েলায় নিকোলাস মাদুরো সরকারের পতনের পর থেকেই কিউবা ইস্যুতে আরও কঠোর অবস্থান নিয়েছে ওয়াশিংটন।

সূত্র : এএফপি

কালবেলা/পিআর/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যমুনার ভয়ংকর ভাঙনে নির্ঘুম চরাঞ্চলবাসী, বিলীন দুই শতাধিক ঘরবাড়ি

নতুন করে জ্বালানির দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী

আল আকসায় ইসরায়েলিদের অনুপ্রবেশের নিন্দা ৮ মুসলিম ও আরব দেশের

ইরাকি প্রধানমন্ত্রীর মাধ্যমে পাঠানো মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করছেন, কখন নিশ্চিত না

ইরাকের এরবিল বিমানবন্দর এলাকায় বিস্ফোরণ

ম্যাজিক চুলায় রান্না করতে গিয়ে গৃহবধূর মৃত্যু

ওটামেন্ডির পর অবসরের ইঙ্গিত দিলেন পারেদেস

কবে যুক্তরাষ্ট্র সফরে আসছেন চীনের প্রেসিডেন্ট, জানালেন ট্রাম্প

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে ‘গুজবে বিভ্রান্ত না হওয়ার’ আহ্বান মির্জা ফখরুলের

১০

বৈরী আবহাওয়া উপেক্ষা করে দিনাজপুরে রথযাত্রায় হাজারো ভক্তের ঢল

১১

সিকৃবির কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদে ছাত্র সমিতির নতুন কমিটি 

১২

২৩তম কমনওয়েলথ গেমস উদ্বোধন / টেকসই পৃথিবী গড়ার আহ্বান রাজা চার্লসের

১৩

মেহেদির রং না মুছতেই প্রাণ গেল যুবকের

১৪

জনগণের পালস বুঝতে ব্যর্থ হয়েছে সরকার: চরমোনাই পীর

১৫

মোহাম্মদপুরে পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত

১৬

বিয়ের ৩ দিন পর প্রাণ গেল যুবকের

১৭

ময়নাতদন্তের ফল প্রকাশ / লন্ডনে অতিরিক্ত মাদক ও অ্যালকোহল সেবনে সৌদি যুবরাজের মৃত্যু

১৮

আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টি হতে পারে যেসব স্থানে

১৯

ময়মনসিংহে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

২০
X