কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ মার্চ ২০২৬, ০১:৩৭ পিএম
আপডেট : ২২ মার্চ ২০২৬, ০১:৪১ পিএম
অনলাইন সংস্করণ

রবার্ট মুলার মারা গেছেন, ভালো হয়েছে, আমি খুশি : ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সাবেক এফবিআই প্রধান রবার্ট মুলার মারা গেছেন। শনিবার তার পরিবার এ তথ্য নিশ্চিত করেছে। তার বয়স হয়েছিল ৮১ বছর।

পরিবারের এক বিবৃতিতে জানানো হয়, তিনি শুক্রবার রাতে মারা গেছেন এবং এ সময়ে পরিবারের গোপনীয়তা রক্ষার অনুরোধ জানানো হয়েছে।

রবার্ট মুলার ২০১৭ সালে বিশেষ কাউন্সেল হিসেবে দায়িত্ব পান। তিনি ২০১৬ সালের মার্কিন নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ এবং সে সময়কার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রচারণার সঙ্গে সম্ভাব্য সম্পর্ক নিয়ে তদন্ত করেন। ২০১৯ সালে প্রকাশিত প্রতিবেদনে রাশিয়ার নির্বাচনে হস্তক্ষেপের বিষয়টি উঠে আসে।

তিনি ২০০১ থেকে ২০১৩ সাল পর্যন্ত এফবিআই পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। দীর্ঘ কর্মজীবনে বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার তদন্তে নেতৃত্ব দিয়েছেন।

এদিকে, মুলারের মৃত্যুর পর ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিতর্কিত মন্তব্য করেন। তিনি লেখেন, ‘রবার্ট মুলার মারা গেছেন, ভালো হয়েছে, আমি খুশি।’ তার এই মন্তব্য নিয়ে সমালোচনা শুরু হয়েছে।

তথ্যসূত্র : দ্য গার্ডিয়ান

কালবেলা/পিআর/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে সেতুমন্ত্রী / সড়ক দুর্ঘটনা কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ার আহ্বান 

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা

বস্ত্র খাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর কমিটি গঠন

জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের ফেসবুক পোস্ট

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা 

সকালের নাশতা ছাড়া ব্যায়াম করা কি নিরাপদ? জানুন

২০২৭ সালের মধ্যে ‘সড়ক নিরাপত্তা আইন’ প্রণয়ন করবে সরকার

সুদানের চার অঙ্গরাজ্যে কলেরার সংক্রমণ, বাড়ছে উদ্বেগ

শিশু ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত হাটহাজারী থেকে গ্রেপ্তার

ছাত্রশিবিরের উদ্যোগে দিনব্যাপী শাখা দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত

১০

সেতুর পাশে পড়ে ছিল অজ্ঞাত নারীর মরদেহ 

১১

শোকেরও ছুটি নেই

১২

স্বামী ছিলেন জেলে, সংঘবদ্ধ ধর্ষণে স্ত্রী অন্তঃসত্ত্বা

১৩

ব্যাডমিন্টনের মাধ্যমে প্রবাসে বন্ধন ও সম্প্রীতির বার্তা

১৪

‘ইকোফিল’ উদ্যোগ চালু করল এনার্জিপ্যাক

১৫

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

১৬

প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে দাবি / এমপি নজরুলের নির্দেশে হামলা হয়েছিল ড্রাইভারের ওপর

১৭

বিশ্ববাজারে দুই সপ্তাহের সর্বোচ্চে স্বর্ণের দাম

১৮

এলডিসি উত্তরণে প্রস্তুতিকাল বাড়ানোর সুপারিশ ইকোসকের

১৯

থালাপতি বিজয়ের ‘জন নায়াগান’ / ৪৮ ঘণ্টায় বিক্রি ১৫ কোটি টাকার টিকিট

২০
X