কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ মার্চ ২০২৬, ১১:২০ এএম
আপডেট : ২৪ মার্চ ২০২৬, ১১:২১ এএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রে তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ

বিস্ফোরণের পর জ্বলছে তেল শোধনাগার। ছবি: সংগৃহীত
বিস্ফোরণের পর জ্বলছে তেল শোধনাগার। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে টেক্সাসে একটি অপরিশোধিত তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠেছে পুরো শহর। স্থানীয় সময় সোমবার (২৩ মার্চ) বিকালে টেক্সাসের পোর্ট আর্থার শহরের পশ্চিমাঞ্চলে ভ্যালেরো শোধনাগারের একটি অংশে এ বিস্ফোরণ ঘটে।

স্থানীয় সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক পোস্ট জানিয়েছে, বিস্ফোরণের বিকট শব্দে চারপাশ প্রকম্পিত হয়ে উঠে। এসময় শোধনাগার থেকে নির্গত কালো ধোঁয়ার কুণ্ডলী আকাশ ছেয়ে ফেলায় বাসিন্দাদের শঙ্কিত হয়ে পড়েন। এর ফলে কর্তৃপক্ষ পশ্চিম প্রান্তের বাসিন্দাদের জন্য নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ জারি করতে বাধ্য হয়।

ঘটনাস্থলে উপস্থিত এক বাসিন্দা সংবাদমাধ্যমকে জানান, পুরো এলাকায় পচা ডিমের মতো গন্ধ ছড়িয়ে পড়েছে, যা সাধারণত সালফারের উপস্থিতিকে নির্দেশ করে।

অন্যান্য বাসিন্দারা জানিয়েছেন, বিস্ফোরণের তীব্রতায় তাদের ঘরবাড়ি এবং যানবাহন কেঁপে উঠেছিল।

জেফারসন কাউন্টির শেরিফ জেনা স্টিফেনস জানান, শোধনাগারের একটি হিটিং ইউনিটে কোনো ত্রুটির কারণে এই বিস্ফোরণ ঘটে থাকতে পারে। শোধনাগারের ধোঁয়া পুরো আকাশ ঢেকে ফেলায় কর্মকর্তারা সারাদিন এলাকার বায়ুর মান পর্যবেক্ষণ করেছেন।

সোমবার সন্ধ্যা পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং ভ্যালেরো এনার্জি কর্পোরেশনের একজন প্রতিনিধি জানিয়েছেন, শোধনাগারের সকল কর্মীর অবস্থান নিশ্চিত করা হয়েছে। টেক্সাস উপসাগরীয় উপকূল এবং টেক্সাস-লুইজিয়ানা সীমান্তের কাছে অবস্থিত এই ভ্যালেরো পোর্ট আর্থার শোধনাগারে প্রায় ৭৭০ জন কর্মী কাজ করেন এবং এখান থেকে প্রতিদিন ৪ লাখ ৩৫ হাজার ব্যারেলের বেশি গ্যাসোলিন, ডিজেল ও জেট ফুয়েল উৎপাদিত হয়।

কালবেলা/এএসএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই জুলাই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক নিয়োগ দেবেন প্রতিমন্ত্রী ফরহাদ

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

১০

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

১১

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১২

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

১৩

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

১৪

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১৫

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১৬

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৭

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৮

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৯

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

২০
X