কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ মার্চ ২০২৬, ০৯:১৬ এএম
আপডেট : ২৫ মার্চ ২০২৬, ০১:২০ পিএম
অনলাইন সংস্করণ

ইরানের সঙ্গে সঠিক ব্যক্তিদের মাধ্যমে যোগাযোগ চলছে : ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের সঙ্গে সঠিক ব্যক্তিদের মাধ্যমে যোগাযোগ চলছে। তেহরানও দ্রুত চুক্তিতে পৌঁছাতে আগ্রহী।

মঙ্গলবার এক অনুষ্ঠানে তিনি বলেন, আমরা সঠিক লোকদের সঙ্গেই কথা বলছি। তারা খুবই মরিয়া হয়ে চুক্তি করতে চায়।

ট্রাম্প আরও দাবি করেন, ইরান যুক্তরাষ্ট্রকে ‘বড় অঙ্কের একটি উপহার’ পাঠিয়েছে, যা তেল ও গ্যাসসংশ্লিষ্ট। তবে তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।

তিনি বলেন, ইরানের সঙ্গে এই যোগাযোগে যুক্ত আছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, দূত স্টিভ উইটকফ এবং তার জামাতা জ্যারেড কুশনারসহ আরও কয়েকজন কর্মকর্তা।

ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, ইরান যুক্তিসঙ্গতভাবে কথা বলছে এবং তারা নাকি পারমাণবিক অস্ত্র তৈরি না করার বিষয়ে সম্মত হয়েছে। যদিও ইরান বরাবরই বলে আসছে, তাদের পারমাণবিক অস্ত্র তৈরির কোনো পরিকল্পনা নেই।

তবে ইরান এখনো ট্রাম্পের এসব দাবি নিশ্চিত করেনি।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা এবং ইরানের পাল্টা আক্রমণের মধ্য দিয়ে সংঘাত তীব্র আকার ধারণ করেছে। এতে বহু মানুষ নিহত হয়েছে এবং বিভিন্ন দেশের অবকাঠামোর ক্ষতি হয়েছে।

বিশ্লেষকদের মতে, যুদ্ধ চললেও উভয় পক্ষই কূটনৈতিকভাবে যোগাযোগ রাখার চেষ্টা করছে। তবে আনুষ্ঠানিক কোনো আলোচনা এখনো শুরু হয়নি, ফলে পরিস্থিতি অনিশ্চিতই রয়ে গেছে।

সূত্র : মিডল ইস্ট মনিটর

কালবেলা/পিআর/এসএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতে ককরোচ পার্টির বিক্ষোভ / শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

ছুটির দিনে দীর্ঘ সময় যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ

মধ্যরাতে রাস্তায় পুলিশ দম্পতির মারামারি

শুক্রবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২৪ জুলাই  / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তার যুবক

আপত্তিকর ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে বহিষ্কার

সকালের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কতা

আজকের নামাজের সময়সূচি

রাষ্ট্রপতি পদত্যাগ করলে এরপর কী? জেনে নিন সংবিধানের বিধান

১০

রাষ্ট্রপতির পদত্যাগের আলোচনা, সফর সংক্ষিপ্ত করে আজই দেশে ফিরছেন স্পিকার

১১

অবশেষে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

১২

দুর্যোগ তহবিল আটকে দেওয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

১৩

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

১৪

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

১৫

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

১৬

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

১৭

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

১৮

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

১৯

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

২০
X