কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ মার্চ ২০২৬, ১০:১২ এএম
অনলাইন সংস্করণ

ইরান যুদ্ধবিরতির ঘোষণা যে দিন দিতে পারেন ট্রাম্প

মোজতবা খামেনি ও ট্রাম্প। ছবি : সংগৃহীত
মোজতবা খামেনি ও ট্রাম্প। ছবি : সংগৃহীত

চলমান সংঘাতের মধ্যেই ইরানের সঙ্গে যুদ্ধবিরতি ঘোষণা করতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন আশঙ্কা প্রকাশ করেছে ইসরায়েলি গণমাধ্যম। বুধবার প্রকাশিত একাধিক প্রতিবেদনে বলা হয়েছে, কূটনৈতিক তৎপরতা জোরদার হওয়ায় খুব শিগগিরই যুদ্ধ থামানোর ঘোষণা আসতে পারে।

ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ‘কান’-এর এক প্রতিবেদনে বলা হয়, ওয়াশিংটন আলোচনার পথ খুলতে সাময়িকভাবে লড়াই বন্ধ করতে পারে। একটি অবগত সূত্রের বরাতে জানানো হয়, যদি ইরান ‘গুরুত্বপূর্ণ ছাড়’ দেয়, তাহলে যুক্তরাষ্ট্র একতরফাভাবে যুদ্ধবিরতির পথেও যেতে পারে।

এমন সম্ভাবনায় উদ্বেগে রয়েছে তেলআবিব। সংশ্লিষ্ট সূত্রের দাবি, যুদ্ধের একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে এসে হঠাৎ যুদ্ধবিরতি হলে ইসরায়েলের কৌশলগত অবস্থান ক্ষতিগ্রস্ত হতে পারে।

এদিকে ইসরায়েলি চ্যানেল ১২ জানিয়েছে, সম্ভাব্য যুদ্ধবিরতির আগেই সর্বোচ্চ সামরিক ও কৌশলগত সুবিধা অর্জনের চেষ্টা চালাচ্ছে দেশটির রাজনৈতিক ও নিরাপত্তা নেতৃত্ব। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উপস্থিতিতে অনুষ্ঠিত এক বৈঠকে এ বিষয়ে অগ্রাধিকার ঠিক করা হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

কালবেলা/এএএম/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে দাবি / এমপি নজরুলের নির্দেশে হামলা হয়েছিল ড্রাইভারের ওপর

বিশ্ববাজারে দুই সপ্তাহের সর্বোচ্চে স্বর্ণের দাম

এলডিসি উত্তরণে প্রস্তুতিকাল বাড়ানোর সুপারিশ ইকোসকের

৪৮ ঘণ্টায় বিক্রি ১৫ কোটি টাকার টিকিট

জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

ইউক্রেনের সেনাবাহিনীতে রদবদল করলেন জেলেনস্কি

রাজধানীতে ছুরিকাঘাতে যুবক নিহত

শিশুকে ধর্ষণের পর হত্যা, প্রধান আসামি রিমান্ডে

১৭ দিন ধরে নিখোঁজ দুই শিক্ষার্থী, দিশাহারা বাবা-মা

১০

আসিয়ানের পক্ষে রাশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করলেন লাভরভ

১১

ব্রাহ্মণপাড়ায় বেহাল সড়কে সীমাহীন দুর্ভোগ

১২

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১৩

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই  

১৪

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত

১৫

পরস্পরকে দুর্বল করছে ইরান-যুক্তরাষ্ট্র, তামাশা দেখছে ইসরায়েল

১৬

ডিআর কঙ্গোতে দ্রুত ছড়াচ্ছে ইবোলা, নিয়ন্ত্রণ না করলে ব্যাপক প্রাদুর্ভাবের আশঙ্কা

১৭

ভাড়া বাসা থেকে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৮

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

১৯

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

২০
X