কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ মার্চ ২০২৬, ১০:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

মার্কিন যুদ্ধবিরতি প্রস্তাবের জবাব দিল ইরান

ইরানের একটি ব্যস্ততম সড়ক। ছবি: সংগৃহীত
ইরানের একটি ব্যস্ততম সড়ক। ছবি: সংগৃহীত

মার্কিন যুদ্ধবিরতি প্রস্তাবের জবাব দিয়েছে ইরান। দেশটি যুক্তরাষ্ট্রের প্রস্তাবকে ‘একপাক্ষিক ও অন্যায্য’ বলে মন্তব্য করেছে ইরান। তবে একই সঙ্গে দেশটি ইঙ্গিত দিয়েছে, ভবিষ্যতে কোনো সমঝোতার পথ তৈরি হতে পারে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এক জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা জানান, প্রস্তাবটি দেশের শীর্ষ নেতৃত্ব এমনকি সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির প্রতিনিধির কাছেও উপস্থাপন করা হয়েছে। সংক্ষেপে বলতে গেলে, এই প্রস্তাবে ইরানকে নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা ছেড়ে দিতে বলা হয়েছে, বিনিময়ে নিষেধাজ্ঞা প্রত্যাহারের একটি অস্পষ্ট পরিকল্পনা দেওয়া হয়েছে।

তিনি বলেন, প্রস্তাবটিতে সফল আলোচনার জন্য প্রয়োজনীয় ন্যূনতম শর্তও নেই এবং এখনো কোনো বাস্তবসম্মত আলোচনার কাঠামো তৈরি হয়নি।

এদিকে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে পাকিস্তান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার জানিয়েছেন, পাকিস্তান যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বার্তা আদান-প্রদানের মাধ্যমে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে তিনি বলেন, সরাসরি কোনো আলোচনা না হলেও পাকিস্তানের মাধ্যমে দুই দেশের মধ্যে পরোক্ষ যোগাযোগ চলছে। এ প্রক্রিয়ার অংশ হিসেবে যুক্তরাষ্ট্র ১৫ দফার একটি প্রস্তাব দিয়েছে, যা বর্তমানে ইরান পর্যালোচনা করছে।

ইসহাক দার বলেন, এই কূটনৈতিক উদ্যোগে তুরস্ক এবং মিশরসহ আরও কয়েকটি দেশ সহায়তা করছে।

তিনি জানান, চলমান সংঘাত বন্ধে গণমাধ্যমে যে সরাসরি শান্তি আলোচনার কথা বলা হচ্ছে, তা পুরোপুরি সঠিক নয়। বরং বাস্তবে পর্দার আড়ালে বার্তা বিনিময়ের মাধ্যমেই কূটনৈতিক প্রচেষ্টা এগিয়ে চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

১০

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১১

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১২

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১৩

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৪

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৫

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৬

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১৭

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৮

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৯

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

২০
X