কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ মার্চ ২০২৬, ০৪:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রে ক্রসিংয়ে ট্রেনের সঙ্গে ভ্যানের সংঘর্ষ, নিহত ৫

রেলক্রসিং। ছবি : সংগৃহীত
রেলক্রসিং। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রে ক্রসিংয়ে ট্রেনের সঙ্গে ভ্যানের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। শুক্রবার (২৭ মার্চ) স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

শনিবার (২৮ মার্চ) বার্তাসংস্থা এপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মিসিসিপি অঙ্গরাজ্যের গ্রামীণ এলাকায় একটি ট্রেন ও ভ্যানের সংঘর্ষে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। স্টোন কাউন্টির করোনার ওয়েন ফ্লুরি জানান, নিহত পাঁচজনই ভ্যানের যাত্রী ছিলেন। দুর্ঘটনায় বেঁচে যাওয়া একমাত্র যাত্রী ২৩ বছর বয়সী এক নারীকে গুরুতর আহত অবস্থায় হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়া হয়েছে। তবে ট্রেনে থাকা কোনো যাত্রী আহত হননি।

রেল কর্তৃপক্ষ জানায়, কানাডিয়ান প্যাসিফিক কেনসাস সিটির একটি মালবাহী ট্রেন লেভেল ক্রসিংয়ে একটি ভ্যানের সঙ্গে ধাক্কা খায়। উইগিনস শহরের কাছাকাছি এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। এটি বিলক্সি থেকে প্রায় ৭২ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত।

স্টোন কাউন্টি শেরিফের কার্যালয় দুর্ঘটনার কারণ তদন্ত করছে বলে জানানো হয়েছে।

নিহতদের মধ্যে রয়েছেন ভ্যানচালক ২৬ বছর বয়সী রায়ান সি. পিটারসন এবং সামনের আসনের যাত্রী ৪৫ বছর বয়সী ক্রিস্টিনা কারভার। এছাড়া কারভারের দুই মেয়ে এমলি চ্যাম্বলি ও সারাবেথ চ্যাম্বলি এবং ২৩ বছর বয়সী ডেমার্কাস পারকিন্স নিহতদের তালিকায় রয়েছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, রেলওয়ে কোম্পানিটি এক বিবৃতিতে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাঁশখালীর বন্যাদুর্গত এলাকায় তাহাফফুজে খতমে নবুওয়তের ত্রাণ বিতরণ

বাঙলা কলেজ ডিবেটিং সোসাইটির সভাপতি তাসমিয়াহ, সম্পাদক জামিল

নরসিংদীতে ইয়াবাসহ স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও আটক

গার্দিওলার এক ‘না’তেই বিপাকে ইতালি, নতুন আলোচনায় কে?

৩ জেলায় নিয়োগ দিচ্ছে আরএফএল, ৩০ বছর হলেই আবেদন

শুক্র-শনিবার ছুটিসহ ওয়ার্ল্ড ভিশনে চাকরি, আবেদন শেষ ১ আগস্ট

প্রেমিকাকে নিয়ে কটূক্তি, বাকৃবিতে দুই হলের শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ

নিরাপত্তা শঙ্কায় ইসরায়েলগামী ফ্লাইট বাতিল ২ দেশের

নিয়োগ দিচ্ছে ইবনে সিনা, ২৫ বছর হলেই আবেদন

সুনামগঞ্জে কমছে নদ-নদীর পানি, নেই বন্যার কোনো ঝুঁকি

১০

দৌড়ানোর সময় হার্ট অ্যাটাক, সিপিআরে প্রাণ বাঁচালেন চিকিৎসক

১১

রেকর্ড দামে বিক্রি হচ্ছে বারি-৪ আম

১২

বিপদ সতর্কতা জারির কিছুক্ষণের মধ্যেই প্রত্যাহার সৌদি আরবের

১৩

জুলাইয়ের চেতনা বাস্তবায়নে জাতীয় ঐক্যের বিকল্প নেই: জাহাঙ্গীর আলম

১৪

আন্দোলনের মধ্যেই পদত্যাগ করলেন মোদির এক মন্ত্রী

১৫

বয়স জালিয়াতি করে বিয়ের চেষ্টা, বন্ধ করল প্রশাসন

১৬

রাজনৈতিক উত্তাপ নেই / সাহাবুদ্দিনের পদত্যাগ: পাবনার পরিবেশ পুরোপুরি স্বাভাবিক

১৭

চাঁদা না পেয়ে ৪ জনকে কুপিয়ে জখম

১৮

মধ্যরাতে মোদির ভিডিও বার্তা, প্রশ্নফাঁস রোধে দ্রুত পদক্ষেপের আশ্বাস

১৯

কারও কথায় কান দেবেন না, বিএনপি আপনাদের নিরাপত্তা দেবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

২০
X