কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৬, ০২:৩১ পিএম
আপডেট : ০৪ এপ্রিল ২০২৬, ০৩:০২ পিএম
অনলাইন সংস্করণ
ইরান যুদ্ধ

যুক্তরাষ্ট্রের ডজনের বেশি সেনা নিহত, আহত ৩৬৫

মার্কিন সেনা। ছবি: সংগৃহীত
মার্কিন সেনা। ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধে নিহত সেনার সংখ্যা জানিয়েছে পেন্টাগন। প্রতিষ্ঠানটি জানিয়েছে, যুদ্ধ শুরু থেকে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ১৩ সেনা নিহত হয়েছে। এ সময়ে আহত হয়েছে আরও অন্তত ৩৬৫ জন।

শুক্রবার (০৩ এপ্রিল) পেন্টাগনের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। খবর মিডল ইস্ট আইয়ের।

প্রতিবেদনে বলা হয়েছে, আহতদের মধ্যে বিভিন্ন সামরিক শাখার সদস্য রয়েছেন। এর মধ্যে ২৪৭ জন মার্কিন আমির সেনা, ৬৩ জন নৌবাহিনীর নাবিক, ১৯ জন মেরিন কর্পসের সদস্য এবং ৩৬ জন বিমানবাহিনীর বিমানসেনা রয়েছেন।

মিডল ইস্ট আই জানিয়েছে, এ পরিসংখ্যনের মধ্যে একই দিনে দুটি যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনায় হতাহতদের এই সংখ্যার মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে কিনা তা স্পষ্ট জানা যায়নি।

এদিকে ইরানে বিধ্বস্ত একটি মার্কিন যুদ্ধবিমানের ক্রু সদস্যদের উদ্ধারে অত্যন্ত কঠিন ও ঝুকিপূর্ণ অনুসন্ধান চালাচ্ছে যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্স। দেশটির আকাশসীমায় একটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর শুক্রবার (০৩ এপ্রিল) রাতে এ অভিযান শুরু হয়েছে।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসির তথ্যমতে, ইরানের আকাশে ভূপাতিত মার্কিন এফ-১৫ যুদ্ধবিমানের পাইলটকে ইতোমধ্যেই উদ্ধার করা হয়েছে। তবে ওই বিমানে থাকা আরও এক ক্রু সদস্যকে এখনো খুজে পাওয়া যায়নি।

সংবাদমাধ্যম সিবিএস নিউজ জানিয়েছে, মার্কিন যুদ্ধবিমানটিতে থাকা অপর ওই ক্রু সদস্যকে উদ্ধারে ইরানের অভ্যন্তরে গভীর এলাকায় কঠোর অভিযান চলছে।

সিবিএসের এক প্রতিবেদনে দুই মার্কিন কর্মকর্তার বরাতে বলা হয়, বিধ্বস্ত এফ-১৫ই যুদ্ধবিমানের দুই পাইলটের একজনকে উদ্ধার করতে গিয়ে আরও দুটি মার্কিন বিমান ইরানের হামলার মুখে পড়েছে। এ সময় এ-১০ ওয়ারথগ যুদ্ধবিমানটি আক্রান্ত হলে পাইলট সাগরে ঝাঁপ দেন। পরে তাকে উদ্ধার করা হয়।

এছাড়া অভিযানে থাকা দুটি হেলিকপ্টারের একটিতে ছোট অস্ত্র থেকে গুলি চালানো হয়েছে। এতে হেলিকপ্টারটির কয়েকজন ক্রু আহত হন। তবে সেটি নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়েছে। এফ-১৫ই বিমানের দ্বিতীয় পাইলটের খোঁজে এখনো উদ্ধার অভিযান চলছে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউরোমানি ও এবিএফের পাঁচ আন্তর্জাতিক পুরস্কার জিতল স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ

শ্রমমন্ত্রীর সঙ্গে আইএলও মহাপরিচালকের বৈঠক

শাবিপ্রবিতে ছাত্রদলের ২ নেতা বহিষ্কার

বিশ্বকাপ ফাইনাল উপলক্ষে জাবিতে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা

গাজায় স্পেনের পক্ষে উল্লাস!

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, উত্তাল ক্যাম্পাস

ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপির প্রতিনিধি দলের সাক্ষাৎ

অনলাইন জুয়ায় সর্বস্ব হারিয়ে প্রাণ দিলেন অটোরিকশাচালক

কুয়েতে মার্কিন ঘাঁটিতে নতুন করে ইরানের ড্রোন হামলা

শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করলেন এমপি নিপুণ রায় চৌধুরী

১০

বিদেশে পালিয়ে যাওয়া গোষ্ঠী জুলাই বিপ্লবকে কলঙ্কিত করতে সক্রিয় : সাদিক কায়েম

১১

ইরানের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলা

১২

স্পেন-আর্জেন্টিনা ফাইনালের ভাগ্য গড়ে দিতে পারে যে ৬ দ্বৈরথ

১৩

মার্সেলোর মতে চ্যাম্পিয়ন হবে স্পেন

১৪

হামলা অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্রকে অবিস্মরণীয় শিক্ষা দেওয়ার হবে: মোজতবা খামেনি

১৫

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

১৬

গ্যাসের চুলায় আগুন নেই, ক্ষোভে তিতাস কার্যালয় ঘেরাও

১৭

ইয়াবা সেবনের অভিযোগে আটক ৬, পথেই পালালেন স্বেচ্ছাসেবক দল নেতা

১৮

দিনে কত ঘণ্টা বসে থাকা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয়?

১৯

জাবির বাসে লাইভ ট্র্যাকিং সিস্টেম ‘আইট্র্যাকার’ উদ্বোধন

২০
X