কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৬, ১০:৪৭ পিএম
আপডেট : ০৫ এপ্রিল ২০২৬, ১০:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

‘ইরানের হামলায় টিকতে না পেরে মার্কিন বাহিনী মধ্যপ্রাচ্য থেকে পালাবে’

ইরানের কুদস ফোর্সের কমান্ডার ইসমাইল কানি। ছবি : সংগৃহীত
ইরানের কুদস ফোর্সের কমান্ডার ইসমাইল কানি। ছবি : সংগৃহীত

ইরানের হামলায় টিকতে না পেরে শেষ পর্যন্ত মার্কিন বাহিনী মধ্যপ্রাচ্য থেকে পালাবে বলে মন্তব্য করেছেন ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) বৈদেশিক শাখা কুদস ফোর্সের কমান্ডার ইসমাইল কানি। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চলমান লড়াইয়ের মধ্যে শনিবার (৪ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন। খবর প্রেস টিভির।

তিনি বলেন, সকল আমেরিকান সন্ত্রাসী শেষ পর্যন্ত এই অঞ্চল থেকে সেভাবেই পালাবে, যেভাবে ইরানের প্রতিশোধমূলক হামলার মুখে ইউএসএস জেরাল্ড আর. ফোর্ডের কমান্ডার লোহিত সাগর থেকে পালিয়ে গিয়েছিলেন।

তিনি আরও বলেন, ইয়েমেনের বীর মুজাহিদিন ও জনগণের ভয়ে মার্কিন বাহিনী বাব আল-মান্দেব প্রণালী অতিক্রম করার সাহস পায়নি। তার ভাষায়, তারা লোহিত সাগর ও অঞ্চল থেকে পালিয়ে গেছে এবং দুই সপ্তাহ ঘোরাঘুরি করে একটি বানানো গল্প ছড়িয়েছে।

যুক্তরাষ্ট্রের নেতৃত্বেরও তীব্র ভাষায় সমালোচনা করেছেন কানি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ব্যঙ্গ করে লিখেছেন, ক্রিমিনাল ট্রাম্পের উচিৎ ইউএসএসে জেরাল্ড আর ফোর্ডের কমান্ডারকেও বরখাস্ত করা।

এদিকে, চুক্তি করতে রাজি না হলে ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুগুলো গুঁড়িয়ে দেওয়া হবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের অবকাঠামোতে সম্ভাব্য হামলার বিষয়ে মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি এ কথা বলেন।

ট্রাম্প বলেছেন, ইরান যদি দ্রুত কোনো চুক্তিতে না আসে, তবে আমি সবকিছু উড়িয়ে দিয়ে দেশটির তেল সম্পদ দখল করার কথা বিবেচনা করছি। শিগগিরই আপনারা দেখবেন পুরো ইরানজুড়ে সেতু আর বিদ্যুৎকেন্দ্রগুলো ধসে পড়ছে।

কালবেলা/আইএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরো এক শিশুর মৃত্যু

বাধ্যতামূলক অবসরে পুলিশের আরও ১৭ কর্মকর্তা

জাবি মেডিকেল সেন্টারে ওষুধ গায়েব: স্টোর কর্মকর্তা বরখাস্ত

জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির

পদার্থবিজ্ঞান ১ম পত্র পরীক্ষা দিতে না পারাদের জন্য বড় সুযোগ

‘আর্জেন্টিনাকে ব্যঙ্গ করে গান’, ১৭ শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক

ভ্রমণের মজা নষ্ট করে দিচ্ছে সোশ্যাল মিডিয়া: জরিপ

ভুলে যাওয়া কি স্বাভাবিক, কখন চিন্তিত হবেন এবং কখন হবেন না?

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় খেলানোর দাবিতে ৬২ হাজার স্বাক্ষর সংগ্রহ

চট্টগ্রামে ২৭ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা শুরু

১০

টেক্সটে যে ১০ বিষয়ে কথা বলা উচিত নয়

১১

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

১২

এক রাস্তায় ভুক্তভোগী ২০ হাজার মানুষ

১৩

আতিফ ঢাকায়, কাল শোনাবেন গান

১৪

কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

১৫

‘ডা. হ্যানিম্যান’ নিয়ে আসছে মহাকাল নাট্য সম্প্রদায়

১৬

সকালের যে ৪ অভ্যাস শরীরকে ভিটামিন ডি শোষণে সাহায্য করে

১৭

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

১৮

খুবিতে নারী হলের ওয়াশরুমে গোপন মোবাইল / প্রশাসনিক ভবনে তালা, ক্লাস-পরীক্ষা বন্ধ

১৯

২২ হাজার টাকা বেতনে সহকারী অফিসার পদে চাকরি, আছে বিভিন্ন সুবিধা

২০
X