কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৬, ০৭:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্বের সেরা ও সবচেয়ে মধুর তেল যুক্তরাষ্ট্রের, দাবি ট্রাম্পের

ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, বিশ্বের সবচেয়ে ভালো মানের তেল ও গ্যাস এখন যুক্তরাষ্ট্রের কাছেই রয়েছে। তিনি একে ‘সবচেয়ে সেরা ও মধুর’ তেল বলে উল্লেখ করেন।

সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ স্যোশালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, বিপুল সংখ্যক খালি তেলবাহী জাহাজ যুক্তরাষ্ট্রের দিকে আসছে, যাতে তারা এখান থেকে তেল ও গ্যাস লোড করতে পারে।

তিনি আরও দাবি করেন, বিশ্বের শীর্ষ তেল অর্থনীতির দেশগুলোর চেয়েও বেশি মজুদ এবং উন্নত মানের জ্বালানি এখন যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে।

এই মন্তব্য এমন সময়ে এসেছে, যখন যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরানের মধ্যে চলমান উত্তেজনার কারণে বিশ্ববাজারে তেলের দামে বড় ওঠানামা দেখা যাচ্ছে।

সম্প্রতি আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ১১০ ডলার ছাড়িয়ে গেলেও, যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে দুই সপ্তাহের শর্তসাপেক্ষ যুদ্ধবিরতির ঘোষণার পর তা প্রায় ১৫ শতাংশ কমে ৯২ ডলারের নিচে নেমে আসে।

এই চুক্তির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ও রয়েছে। এর আগে এই গুরুত্বপূর্ণ নৌপথে জাহাজ চলাচল সীমিত হয়ে যাওয়ায় বিশ্বব্যাপী জ্বালানি ও খাদ্যের দাম বেড়ে যায়।

তবে সংঘাত শুরুর আগের তুলনায় এখনো তেলের দাম বেশি রয়েছে; আগে প্রতি ব্যারেল তেল প্রায় ৭০ ডলারে লেনদেন হচ্ছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X