কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬, ১১:৩৬ এএম
আপডেট : ১৩ এপ্রিল ২০২৬, ১১:৪৩ এএম
অনলাইন সংস্করণ

ইরান যুদ্ধের প্রভাবে দারিদ্র্যে পড়তে পারে কয়েক কোটি মানুষ : জাতিসংঘ

যুক্তরাষ্ট্র ইরানের পতাকা। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্র ইরানের পতাকা। ছবি : সংগৃহীত

ইরানকে ঘিরে চলমান যুদ্ধের অর্থনৈতিক ধাক্কায় বিশ্বজুড়ে ৩ কোটি ২০ লাখের বেশি মানুষ নতুন করে দারিদ্র্যের ঝুঁকিতে পড়তে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)। এ সংক্রান্ত তথ্য-উপাত্ত নিয়ে দ্য গার্ডিয়ান খবর প্রকাশ করেছে।

সংস্থাটির এক প্রতিবেদনে বলা হয়েছে, এই সংঘাত বৈশ্বিক অর্থনীতিতে ‘ত্রিমুখী ধাক্কা’ তৈরি করেছে। জ্বালানি সংকট, খাদ্য ঘাটতি এবং প্রবৃদ্ধি কমে যাওয়ার সম্মিলিত প্রভাব পড়ছে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে উন্নয়নশীল দেশগুলো।

ইউএনডিপির প্রশাসক ও বেলজিয়ামের সাবেক প্রধানমন্ত্রী আলেকজান্ডার ডি ক্রু বলেন, এ ধরনের যুদ্ধ উন্নয়নের চাকা উল্টো দিকে ঘুরিয়ে দেয়। যুদ্ধ থেমে গেলেও এর প্রভাব দীর্ঘস্থায়ী হয়।

তিনি আরও বলেন, যারা একসময় দারিদ্র্য থেকে বেরিয়ে এসেছিল, তারাই আবার দারিদ্র্যে ফিরে যেতে পারে, এটাই সবচেয়ে উদ্বেগজনক।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর গত ছয় সপ্তাহে জ্বালানির দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ইরান হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ায় বিশ্ববাজারে তেল ও গ্যাস সরবরাহ ব্যাহত হয়েছে।

এর প্রভাব পড়ছে সার সরবরাহ ও বৈশ্বিক নৌপরিবহনেও। ফলে উন্নয়নশীল দেশগুলোতে খাদ্য নিরাপত্তা বড় ঝুঁকির মুখে পড়তে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

জাতিসংঘ মনে করছে, এই যুদ্ধ শুধু সামরিক সংঘাত নয়, বরং বৈশ্বিক দারিদ্র্য ও অর্থনীতির জন্য বড় হুমকি হয়ে উঠছে।

কালবেলা/এএএম/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

১০

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১১

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১২

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১৩

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৪

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৫

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৬

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৭

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৮

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৯

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

২০
X