কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬, ০৫:৫১ পিএম
অনলাইন সংস্করণ

চটলেন ট্রাম্প, পাল্টা প্রতিক্রিয়া জানালেন পোপ লিও

পোপ লিও চতুর্দশ ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
পোপ লিও চতুর্দশ ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

ইরান ইস্যুতে ক্যাথলিক ধর্মগুরু পোপ লিও চতুর্দশের ওপর চটেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এর পাল্টা জবাব দিয়েছেন পোপ। তিনি বলেন, তিনি যুদ্ধের বিরুদ্ধে সোচ্চার অবস্থান অব্যাহত রাখবেন।

সোমবার (১৩ এপ্রিল) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আলজেরিয়াগামী পাপাল ফ্লাইটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন পোপ। চার আফ্রিকান দেশে ১০ দিনের সফর শুরু করতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া এই পোপ। তিনি বলেন, আমি তার (ট্রাম্পের) সঙ্গে বিতর্কে যেতে চাই না। তবে আমি মনে করি, গসপেলের বার্তা যেভাবে কিছু মানুষ ব্যবহার করছে, তা সঠিক নয়।

তিনি আরও বলেন, আমি যুদ্ধের বিরুদ্ধে জোরালোভাবে কথা বলে যাব। শান্তি প্রতিষ্ঠা, সংলাপ বৃদ্ধি এবং রাষ্ট্রগুলোর মধ্যে বহুপাক্ষিক সম্পর্ক জোরদারের মাধ্যমে ন্যায়সঙ্গত সমাধান খুঁজে বের করাই আমার লক্ষ্য।

পোপ লিও বলেন, অসংখ্য নিরীহ মানুষ নিহত হচ্ছে। আমি মনে করি, কাউকে না কাউকে দাঁড়িয়ে বলতে হবে। এর চেয়ে ভালো কোনো পথ আছে বলে মনে হয় না।

এর আগে পোপ লিও চতুর্দশের তীব্র সমালোচনা করেছে ট্রাম্প বলেন, তার দৃষ্টিভঙ্গি পররাষ্ট্রনীতির জন্য ক্ষতিকর। আমরা এমন একজন পোপ চাই না, যিনি পারমাণবিক অস্ত্র নিয়ে নরম অবস্থান নেন। আমি পোপ লিওর ভক্ত নই।

সাম্প্রতিক পোপের বক্তব্যকে কেন্দ্র করে এই মন্তব্য এসেছে। সম্প্রতি পোপ লিও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানবিরোধী অবস্থান নিয়ে সমালোচনা করেন এবং ট্রাম্পের কিছু বক্তব্যকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেন।

বিশেষ করে, যুদ্ধের এক পর্যায়ে ট্রাম্পের ‘একটি পুরো সভ্যতা ধ্বংস হয়ে যেতে পারে’ মন্তব্যের পর পোপের পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া আসে।

এদিকে ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের শান্তি আলোচনায় একটি চুক্তির একেবারে কাছাকাছি পৌঁছেও শেষ পর্যন্ত তা ভেস্তে গেছে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তার দাবি, আলোচনায় যুক্তরাষ্ট্রের একচুলও ছাড় না দেওয়া, বারবার অবস্থান পরিবর্তন এবং নানা ধরনের চাপই এ ব্যর্থতার মূল কারণ।

আব্বাস আরাগচি বলেন, যুদ্ধ বন্ধের উদ্দেশ্যে ইরান সম্পূর্ণ সদিচ্ছা নিয়ে আলোচনায় অংশ নিয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থান আলোচনাকে ব্যর্থ করে দেয়।

আব্বাস আরাগচি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে লেখেন, গত ৪৭ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের এই আলোচনায় ইরান আন্তরিকভাবে অংশ নিয়েছিল। কিন্তু ইসলামাবাদ সমঝোতা স্মারক স্বাক্ষরের একেবারে কাছাকাছি পৌঁছেও তারা বাধার মুখে পড়ে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়

সৌদি আরবের ওপর হুতিদের নিষেধাজ্ঞা নিয়ে পাকিস্তানের প্রতিক্রিয়া

শাপলা চত্বর থেকেই জুলাই গণঅভ্যুত্থানের ভিত্তি তৈরি হয়েছিল: সানাউল্লাহ খান

কঠোর হলো ভারতীয় বোর্ড, আনল ৫ নতুন নিয়ম

বুয়েটের নতুন প্রোভিসি হলেন ড. মুহাম্মদ শরীফুল ইসলাম

হাদিস অনুযায়ী যে সময় শিশুদের বাইরে রাখা উচিত নয়

বেসরকারি খাতে বিদ্যুৎ বিতরণ ছেড়ে দেওয়ার পরিকল্পনা সরকারের: জ্বালানিমন্ত্রী

স্টোর রুমে নিয়ে শিক্ষার্থীকে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার

যশোরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

জুলাই গণঅভ্যুত্থানে হত্যাযজ্ঞ / সাবেক এমপি মনিরুলসহ চারজনকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

১০

পিকঅ্যাক্স মাউন্টেনে কোনো পারমাণবিক কার্যক্রম নেই: ইরান

১১

মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

১২

নিউইয়র্কে একক কনসার্টে গান শোনাবেন অভিনেতা অপূর্ব

১৩

এনআরবি ব্যাংক-নগদের মধ্যে কৌশলগত অংশীদারত্বের চুক্তি

১৪

দল থেকে বহিষ্কার, গাজী নজরুলের এমপি পদ কি থাকবে?

১৫

সাঁতার জানতেন না কাউসার, সহকর্মীকে উদ্ধারে গিয়ে হারালেন প্রাণ

১৬

রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৭

অস্ত্র মামলায় আনিসুল হকের বিরুদ্ধে চার্জগঠন পেছাল

১৮

আইইউবিএটি ও লে মেরিডিয়ান ঢাকার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

১৯

কাল মুক্তি পাচ্ছে বিজয়ের বিদায়ী সিনেমা

২০
X