কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ জুলাই ২০২৬, ০৬:১৭ পিএম
আপডেট : ২২ জুলাই ২০২৬, ০৬:২০ পিএম
অনলাইন সংস্করণ

সৌদি আরবের ওপর হুতিদের নিষেধাজ্ঞা নিয়ে পাকিস্তানের প্রতিক্রিয়া

শাহবাজ শরিফ ও প্রিন্স সালমান। ছবি: সংগৃহীত
শাহবাজ শরিফ ও প্রিন্স সালমান। ছবি: সংগৃহীত

ইরান-সংঘাতে সৌদি আরবকে জড়িয়ে ফেলার প্রচেষ্টা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে পাকিস্তান। একই সঙ্গে লোহিত সাগরে নৌ অবরোধ ঘোষণার পর ইয়েমেনের হুথি গোষ্ঠীর সৌদি আরব ও বাণিজ্যিক জাহাজ চলাচলের বিরুদ্ধে দেওয়া নিষেধাজ্ঞার নিন্দা জানিয়েছে ইসলামাবাদ। খবর আলজাজিরার।

বুধবার (২২ জুলাই) পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, হুতি বিদ্রোহীদের পক্ষ থেকে সৌদি আরব এবং লোহিত সাগরে বাণিজ্যিক নৌপরিবহনের বিরুদ্ধে অব্যাহত হুমকি ও নিষেধাজ্ঞার তীব্র নিন্দা জানাচ্ছে পাকিস্তান।

বিবৃতিতে বলা হয়, এ ধরনের কর্মকাণ্ড আঞ্চলিক নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে, নৌ চলাচলের স্বাধীনতাকে বাধাগ্রস্ত করছে, আন্তর্জাতিক সামুদ্রিক শৃঙ্খলাকে চ্যালেঞ্জ করছে এবং বৈশ্বিক বাণিজ্যের স্বাভাবিক প্রবাহকে ঝুঁকির মধ্যে ফেলছে।

পাকিস্তান আরও জানায়, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে সৌদি আরবকে জড়িয়ে ফেলার প্রচেষ্টা নিয়ে তারা গভীরভাবে উদ্বিগ্ন।

পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ভ্রাতৃপ্রতিম রাষ্ট্র সৌদি আরবের নিরাপত্তা, সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা এবং সমৃদ্ধির প্রতি পাকিস্তানের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করছি।

কালবেলা/আইএইচ/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলের বৈঠক

ইসলামে নৈতিক স্খলনের শাস্তি কী?

জাল টাকার মামলায় হাজিরা দিতে এসে জাল নোটসহ ফের গ্রেপ্তার

এমপি নজরুলসহ ৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা চালকের, একজন কারাগারে

কিস্তি ক্রেতা স্বামীর মৃত্যু, স্ত্রীকে ওয়ালটন প্লাজার লাখ টাকার আর্থিক সহায়তা

‘অন্য সবকিছু ভুলে যাও’ কেন বলেছিলেন মেসি, জানাল আর্জেন্টিনার গণমাধ্যম

ইউপি নির্বাচনের সময় জানালেন মন্ত্রী

শিল্পকলায় চার দিনব্যাপী বাঁশরী নজরুল নাট্যোৎসব

জর্ডানে মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি

আবারও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

১০

নিট প্রশ্নফাঁসে উত্তাল ভারত / টপার বললেন ‘আন্দোলনে না গিয়ে বাসায় পড়াশোনা করেছি’

১১

অঞ্জন দত্তকে শ্রদ্ধা জানিয়ে ঢাকায় ট্রিবিউট কনসার্ট

১২

ইউপি নির্বাচনের আগাম প্রচারণা, বিএনপি নেতাকে শোকজ

১৩

এফএসআরইউতে ত্রুটি / জাতীয় গ্রিডে কমেছে গ্যাস সরবরাহ

১৪

স্থানীয় সরকার নির্বাচন ও তপশিলের সম্ভাব্য সময় জানালেন ইসি আনোয়ারুল

১৫

বেনাপোল কাস্টমসের রাজস্ব লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি

১৬

সাইদুর রহমানের নতুন দায়িত্ব বাংলাদেশের জনকূটনীতির নতুন সম্ভাবনা

১৭

ভিসা সুবিধায় উগান্ডার চেয়ে অনেক পিছিয়ে বাংলাদেশি পাসপোর্ট

১৮

ইস্তাম্বুলের অলিগলিতে আধুনিকতার ছোঁয়া: মেট্রো পাল্টে দিয়েছে শহরের চিত্র

১৯

আর্জেন্টিনাকে স্পেনের হারানোর ম্যাচটি দেখেছেন ৬৩ মিলিয়ন মানুষ

২০
X