কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬, ০৪:২৫ এএম
অনলাইন সংস্করণ

মার্কিন অবরোধ অকার্যকর, একের পর এক ইরানি জাহাজ হরমুজ পাড়ি দিচ্ছে

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইরানের যুদ্ধ বন্ধে সমঝোতায় পৌঁছানো পর্যন্ত দেশটির বন্দরগুলো থেকে জাহাজ চলাচল ঠেকানোর প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে এই অবরোধ কতটা কার্যকর হচ্ছে, তা নিয়ে উঠেছে প্রশ্ন।

বিশ্লেষক ও জাহাজ চলাচল পর্যবেক্ষণসংক্রান্ত তথ্য এক জটিল চিত্র তুলে ধরছে। পরিবর্তিত লক্ষ্য, অস্পষ্ট কৌশল এবং বিভিন্ন জাহাজের গোপন তৎপরতার কারণে যুক্তরাষ্ট্রের এই অভিযানের সাফল্য পরিমাপ করা কঠিন হয়ে পড়েছে।

শিপিং সাময়িকী লয়েডস লিস্ট ইন্টেলিজেন্সের বিশ্লেষক ব্রিজেট ডিয়াকুন বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘অবরোধের পরিধি ও শর্তাবলি নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। কারণ যুক্তরাষ্ট্র প্রশাসনের পক্ষ থেকে পরস্পরবিরোধী তথ্য দেওয়া হয়েছে এবং কিছু তথ্য প্রকাশে বিলম্ব হয়েছে।’

সামুদ্রিক প্রতিষ্ঠানগুলোর বিশ্লেষণ করা শিপ ট্র্যাকিংয়ের তথ্য ও স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, হরমুজ প্রণালি দিয়ে কয়েক ডজন জাহাজ চলাচল করেছে। এর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতাভুক্ত ইরানি পতাকাবাহী জাহাজ, পাশাপাশি ইরানের বন্দরগুলোতে যাতায়াতকারী অন্যান্য জাহাজও।

ডিয়াকুন বলেন, উপসাগরে প্রবেশের পর জাহাজগুলো নিজেদের অবস্থান গোপন করতে ট্রান্সপন্ডার সংকেত জালিয়াতি বা ‘স্পুফ’ করতে পারে। এমনকি তারা এক জাহাজ থেকে আরেক জাহাজে ইরানি তেল স্থানান্তরও করতে পারে, যা যুক্তরাষ্ট্রের অবরোধের শর্তগুলোকে কার্যত চ্যালেঞ্জ জানাচ্ছে।

যুক্তরাষ্ট্র অবশ্য দাবি করেছে, তারা অবরোধ শুরুর পর থেকে অন্তত ২৬টি ইরান সংশ্লিষ্ট জাহাজ রুখে দিয়েছে। এ ছাড়া এমভি তুসকা নামের একটি জাহাজ জব্দও করেছে মার্কিন বাহিনী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তীব্র তাপে ফ্রান্সে বছরে সাড়ে ৫ হাজার মানুষের মৃত্যু

কুরাসাও গোলরক্ষকের সামনে নিরুপায় ইকুয়েডর

হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ তেল পরিবহন হচ্ছে : সেন্টকম

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান যাচ্ছেন সুইজারল্যান্ডে

বিশ্বকাপের ম্যাচসহ টিভিতে আজ যত খেলা

মালদ্বীপে বাংলাদেশি শিক্ষাবিদ আহমেদ মুত্তাকী পেলেন বিশেষ সম্মাননা

বিকেলে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই, দুশ্চিন্তায় কৃষক

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১০

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

১১

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

১২

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

১৩

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

১৪

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

১৫

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

১৬

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

১৭

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

১৮

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

১৯

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

২০
X