কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ মে ২০২৬, ০৭:০১ পিএম
অনলাইন সংস্করণ

ট্রাম্প কি মানসিকভাবে সুস্থ, প্রশ্ন উঠল কংগ্রেসে 

কংগ্রেসে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ও আইনপ্রণেতা সারা জ্যাকোবস।  ছবি : সংগৃহীত
কংগ্রেসে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ও আইনপ্রণেতা সারা জ্যাকোবস। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মানসিক স্থিতিশীলতা নিয়ে প্রশ্ন উঠেছে মার্কিন কংগ্রেসে। এ নিয়ে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের প্রতিক্রিয়া সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। খবর এনডিটিভির।

ওয়াশিংটনে কংগ্রেসের শুনানিতে ডেমোক্র্যাট আইনপ্রণেতা সারা জ্যাকোবস জানতে চান, ট্রাম্প যুক্তরাষ্ট্রের ‘কমান্ডার-ইন-চিফ’ হিসেবে দায়িত্ব পালনের জন্য মানসিকভাবে যথেষ্ট সুস্থ কিনা।

জবাবে সরাসরি ‘হ্যাঁ’ বা ‘না’ উত্তর না দিয়ে ট্রাম্পের পক্ষে সাফাই গেয়ে হেগসেথ বলেন, ‘একই ধরনের প্রশ্ন কি ট্রাম্পের পূর্বসূরি জো বাইডেনের ক্ষেত্রে গত চার বছরে তোলা হয়েছিল?’

এর জবাবে সারা জ্যাকবস বলেন, ‘জো বাইডেন এখন প্রেসিডেন্ট নন। ট্রাম্প দেড় বছর ধরে দায়িত্বে আছেন।’

শুনানির একপর্যায়ে কিছুটা বিরক্ত হয়ে হেগসেথ বলেন, ‘আপনি যেভাবে কমান্ডার-ইন-চিফকে অবমূল্যায়ন করছেন, সে ধরনের আলোচনায় আমি যেতে চাই না।’ পরে তিনি ট্রাম্পকে একজন অসাধারণ কমান্ডার-ইন-চিফ বলে উল্লেখ করে বলেন, তিনি তার সেনাদের অগ্রাধিকার দেন।

উল্লেখ্য, ইরান যুদ্ধ শুরুর পর থেকে ট্রাম্প সামাজিক মাধ্যমে একাধিক বিতর্কিত মন্তব্য করেছেন, যা নিয়ে রাজনৈতিক অঙ্গনে সমালোচনা চলছে।

কালবেলা/এএমএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এইচএসসির ৫ বিষয়ের পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা

অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

চনপাড়াকে স্থায়ীকরণে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিপু ভূঁইয়ার

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হাতুড়িপেটা করল সন্ত্রাসীরা

রাতভর পাল্টাপাল্টি হামলা রাশিয়া-ইউক্রেনের

পর্যটকদের ভিসামুক্ত থাকার মেয়াদ কমাতে যাচ্ছে থাইল্যান্ড

পেয়ারা দোকানিকে মারধর ছাত্রদল নেতার, প্রতিবাদে সিনিয়রকে পা ভাঙার হুমকি

পরবর্তী রাষ্ট্রপতি কে, সেটি নির্ধারণের প্রক্রিয়া জানালেন মির্জা ফখরুল

ঝালকাঠিতে মাদকসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার

সাত মাসে সিলেটে হাম ও নিউমোনিয়ায় ১০৮ জনের মৃত্যু

১০

পুলিশি নির্যাতনের অভিযোগে ভারতজুড়ে নীরব মোমবাতি মিছিলের ডাক সিজেপির

১১

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

১২

মানবাধিকার ইস্যুতে ইইউর অবস্থানকে ‘ভণ্ডামি’ বলল ইরান

১৩

শিশু ইসরাফিলের চিকিৎসায় প্রয়োজন ১০ লাখ টাকা

১৪

জুলাই অভ্যুত্থানে পেশাজীবীদের সক্রিয় ভূমিকা ছিল: শামসুজ্জামান দুদু

১৫

সাঙ্গু নদে ইঞ্জিনচালিত নৌকাডুবি, পর্যটক নিখোঁজ

১৬

দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা

১৭

৪৩ সাংবাদিককে হত্যার বিচার দ্রুত নিশ্চিতের দাবি বিপিজেএফের

১৮

২০২৬ সালে বসবাসের জন্য ইউরোপের সেরা শহর কোনগুলো?

১৯

ছাত্র ইউনিয়ন থেকে মেঘমল্লারের পদত্যাগ

২০
X