কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ মে ২০২৬, ০৫:৫০ পিএম
অনলাইন সংস্করণ

হরমুজ প্রণালিতে মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

পুরোনো ছবি
পুরোনো ছবি

ইরানের সতর্ক বার্তা উপেক্ষা করায় মার্কিন নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজে দুটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। স্থানীয় সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে দেশটির সংবাদ সংস্থা ফার্স নিউজ।

আইআরজিসির ঘনিষ্ঠ এই সংবাদ সংস্থার খবরে বলা হয়েছে, ইসলামিক প্রজাতন্ত্র ইরানের নৌবাহিনীর সতর্ক বার্তা উপেক্ষা করে হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় জাস্ক দ্বীপের কাছে জাহাজটির ওপর এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়।

সূত্রের বরাত দিয়ে ফার্স নিউজ লিখেছে, ক্ষেপণাস্ত্রের আঘাতের পর মার্কিন ফ্রিগেটটি পিছু হটতে বাধ্য হয়।

ইরানের গণমাধ্যমে এই হামলার খবর জানানো হলেও, এ নিয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি যুক্তরাষ্ট্র।

এর আগে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছিল, প্রজেক্ট ফ্রিডম নামে হরমুজ প্রণালিতে একটি অভিযান চালাবে তারা। অভিযানে গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার, ১০০টির বেশি স্থল ও সামুদ্রিক বিমান, বহুমাত্রিক ড্রোন প্ল্যাটফর্ম এবং ১৫ হাজার সেনাসদস্য অংশ নেবে।

এর জবাবে ইরানের সামরিক বাহিনী ঘোষণা করে, কোনো বিদেশি সশস্ত্র বাহিনী যদি এই প্রণালির কাছে আসতে বা এতে প্রবেশ করতে চায়, তাহলে তাদের ওপর হামলা চালানো হবে। বিশেষ করে আগ্রাসী মার্কিন বাহিনী সেই চেষ্টা চালালে সেনাবাহিনী তাদেরকে লক্ষ্যবস্তুতে পরিণত করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জর্ডানকে হারিয়ে বিশ্বকাপে টিকে রইল আলজেরিয়া

স্কুলছাত্রী মারিয়া হত্যাকাণ্ডে ১৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৮

বিশ্বকাপের গোল্ডেন বুটের লড়াইয়ে মেসির প্রতিদ্বন্দ্বী কারা

ধানমন্ডি ৩২ নম্বরে সাংবাদিকদের ওপর হামলা

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সেনা টহল

চারটি বিশাল গ্যাস ক্ষেত্রের সন্ধান পেল মিয়ানমার

‘বাংলার জয়যাত্রার’ দীর্ঘ প্রতীক্ষার অবসান

পবিত্র আশুরা উপলক্ষে ডিএমপির নির্দেশনা

ডিবির এসআইসহ ৬ পুলিশ সদস্য প্রত্যাহার

সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’

১০

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে জেন্টল পার্ক, বেতন ২০ হাজার টাকা

১১

এমপিপুত্রের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি ডিবি

১২

যুবলীগের মিছিল থেকে পুলিশকে হত্যার হুমকি, গ্রেপ্তার ৩৪

১৩

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, মুক্তির জন্য ছাত্রদলের তদবিরের অভিযোগ

১৪

জমি বিক্রি-বাড়িতে সাজ, বিশ্বকাপ জিতলেই বিয়ে মেসি মুগ্ধ শামীমের

১৫

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে পাঠাও

১৬

সাভারে দুই এএসআই ও কনস্টেবল প্রত্যাহার

১৭

ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র 

১৮

সরকারি সহায়তার তালিকায় অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ বারহাট্টার প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকরা

১৯

রাজধানীতে আজ কোথায় কী

২০
X