কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ মে ২০২৬, ০৪:০৬ পিএম
অনলাইন সংস্করণ

প্রশান্ত মহাসাগরে মার্কিন হামলায় ৩ জন নিহত

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

পূর্ব প্রশান্ত মহাসাগরে একটি মাদকবাহী নৌযানে হামলা চালিয়ে ৩ জনকে হত্যার দাবি করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। বিতর্কিত এই মাদকবিরোধী অভিযানে এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ২০২ জনে পৌঁছেছে বলে জানা গেছে।

মার্কিন সামরিক বাহিনীর সাউদার্ন কমান্ড এক বিবৃতিতে জানায়, শনিবার (৩০ মে) পরিচালিত এ অভিযানে লক্ষ্যবস্তু নৌযানটি মাদক পাচারের সঙ্গে জড়িত ছিল।

সাউদার্ন কমান্ডের সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত একটি ভিডিওতে অভিযানের দৃশ্য দেখানো হয়েছে। ভিডিওতে সমুদ্রে একটি ছোট নৌযানকে লক্ষ্য করে আঘাত হানার পর সেটিতে আগুন ধরে যেতে দেখা যায়।

মার্কিন বাহিনীর দাবি, অভিযানে তিনজন নার্কো-সন্ত্রাসী নিহত হয়েছেন এবং এতে যুক্তরাষ্ট্রের কোনো সেনাসদস্য হতাহত হননি।

তবে মানবাধিকার সংগঠন ও আইন বিশেষজ্ঞরা এসব অভিযানের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের অভিযোগ, যথাযথ বিচারিক প্রক্রিয়া ছাড়াই সন্দেহভাজন ব্যক্তিদের হত্যা করা হচ্ছে, যা বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শামিল।

সমালোচকদের দাবি, অভিযুক্তদের বিরুদ্ধে পর্যাপ্ত প্রমাণ উপস্থাপন বা আইনি প্রক্রিয়া অনুসরণের পরিবর্তে সরাসরি প্রাণঘাতী হামলা চালানো হচ্ছে।

এদিকে ট্রাম্প প্রশাসন লাতিন আমেরিকার মাদক চক্রগুলোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ধারাবাহিক যুদ্ধ চালিয়ে যাচ্ছে বলে যে অবস্থান নিয়েছে, সেটিকেও এসব অভিযানের যৌক্তিকতা প্রতিষ্ঠার প্রচেষ্টা হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

ক্যারিবীয় সাগর ও পূর্ব প্রশান্ত মহাসাগরে গত কয়েক মাস ধরে চলা এসব অভিযানে নিহতের সংখ্যা অন্তত ২০২ জনে পৌঁছেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সূত্র : প্রেস টিভি

কালবেলা/আইএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

১০

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

১১

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

১২

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

১৩

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১৪

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১৫

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১৬

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৭

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৮

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৯

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

২০
X